image source
প্রথম স্থানে থাকছেন পেসার শাহিন শাহ আফ্রিদি ইনজুরির কারণে বিগত এশিয়া কাপ খেলতে পারেননি। পাকিস্তান টিম ম্যানেজমেন্টের চেষ্টা ছিল যেকরেই হোক বিশ্বকাপের আগে যেন তিনি সুস্থ হয়ে ওঠেন তাদের এক নম্বর পেসারকে। অবশেষে তাদের ইচ্ছে পূরণ হলো। আফ্রিদিকে রেখেই অস্ট্রেলিয়ায় আগামী মাসে শুরু হতে যাওয়া বিশ্বকাপের জন্য ১৫ জন সদস্যের দল ঘোষণা করলো পাকিস্তান।
গত জুলাইতে দ্য গলে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট চলাকালীন ডান হাঁটুর লিগামেন্টে টান লাগে শাহিন শাহ আফ্রিদির। এরপর ৪ থেকে ৬ সপ্তাহের জন্য মাঠের বাইরে চিকিৎসার মধ্যে পড়েন তিনি। যে কারণে খেলতে পারেননি এশিয়া কাপে।
এশিয়া কাপে ফাইনালসহ শ্রীলঙ্কার কাছে টানা দুই ম্যাচ হারের কারণে T-20 দল নিয়ে কিছুটা চিন্তায় পড়ে যান পাকিস্তানের নির্বাচকরা।দাবি ওঠে ফাখর জামানকে বাদ দিয়ে শান মাসুদকে দলে নেয়ার জন্য। ঘরোয়া T-20তে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন শান মাসুদ।
শেষ পর্যন্ত এই দাবিও টিকে গেছে। ফাখর জামানকে দেয়া হয়েছে রিজার্ভ বেঞ্চে। পরিবর্তে দলে ঢুকে গেছেন শান মাসুদ। দীর্ঘদিন পর দলে ফেরানো হয়েছে হায়দার আলিকেও। গত বছর ডিসেম্বরে সর্বশেষ পাকিস্তানের হয়ে খেলেছিলেন শান মাসুদ।
কিন্তু অনেকেই আশা করেছিলেন,এশিয়া কাপে শিরোপা জিততে ব্যর্থ হওয়ার পর হয়তো এই বিশ্বকাপেও দলে ডাক পেতে পারেন অভিজ্ঞ ক্রিকেটার শোয়েব মালিক। গত বিশ্বকাপে মালিক যে পারফরম্যান্স দেখিয়েছিলেন, তা ছিল অবিশ্বাস্য। কিন্তু নির্বাচকরা আর শোয়েবের ওপর আস্থা রাখতে রাজি না।
পাকিস্তানের বিশ্বকাপ Squad তালিকা,
১বাবর আজম (অধিনায়ক) ২শাদাব খান (সহ-অধিনায়ক) ৩আসিফ আলি ৪হায়দার আলি ৫হারিস রউফ ৬ইফতিখার আহমেদ ৭খুশদিল শাহ ৮মোহাম্মদ হাসনাইন ৯মোহাম্মদ নওয়াজ ১০মোহাম্মদ রিজওয়ান ১১মোহাম্মদ ওয়াসিম ১২নাসিম শাহ ১৩শাহিন শাহ আফ্রিদি ১৪শান মাসুদ ১৫উসমান কাদির।
রিজার্ভ এ থাকবেন : ১ফাখর জামান ২মোহাম্মদ হারিস ৩শাহনওয়াজ ধানি।


অভিনন্দন, আপনার পোস্ট @sereybd দ্বারা কিউরেট করা হয়েছে। Serey Bangladesh কমিউনিটিতে পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ
`
Your post has been Curated by @Yowl. Keep Posting Quality Content
Thanks for posting on Serey
Consider your Witness vote for @Yowl
`