আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ😍,
কি অবস্থা সবার আশা করি আপনারা প্রত্যেকে অনেক ভালো আছেন তো আজকে থাম্বেল এর ছবিটা দেখে অবশ্যই বুঝে গেছেন যে আজকে কি নিয়ে কথা বলব আজকে আমি প্রবাসী ভাইদের কে নিয়ে কিছু কথা বলতে চাচ্ছি তো মনোযোগ সহকারে সম্পন্ন পোস্টটি পড়ুন
মূলত এক দেশ থেকে অন্য দেশে গিয়ে কাজ করা ব্যক্তিকে প্রবাসী বলা হয়। পরিবারে আর্থিক অবস্থা অসচ্ছল হওয়ার কারনে। সমাজ এবং প্রিয় মানুষগুলোকে ছেড়ে এবং বুক ভরা কষ্ট নিয়ে চলে যেতে হয় এক দেশ থেকে অন্য দেশে কাজ করার জন্য এবং ভালো টাকা ইনকাম করার জন্য। এর পিছনে একটি কারণ রয়েছে কারণটি হলো প্রিয়জনদের মুখে হাসি ফোটানোর জন্য নিজের জান বিনিময় করে বিদেশ থেকে ইনকাম করে দেশে পরিবারের কাছে বিলিয়ে দেয়। আমি হয়তো প্রবাসী ভাইদের সম্পর্কে সম্পূর্ণ বলতে পারবো না তবে আমার আংশিক ধারণা যতটুকু ততটুকু নিয়ে কিছু কথা বলছি, টানা দুই বছর তিন বছর পাঁচ বছর থেকে 20 বছর কাজ করে থাকে প্রবাসী ভাইরা শুধু পরিবারে স্বচ্ছলতা এবং প্রিয়জনদের মুখে হাসির জন্য।
ওইখানে কাজকর্ম বাংলাদেশের মতো না যে একদিন কাজ করলাম আর দুইজন কাজ না করলেও চলবে কিন্তু বিদেশ প্রতিনিয়ত প্রতিদিনই টাইম টু টাইম কাজ করতে হয় কারণ কাজ না করলে তো টাকা পাবে না। আর প্রিয় মানুষের মুখ চেয়ে কাজগুলো করে নিতে হয় শত কষ্ট শত বাধা মধ্যে কাটে তাদের জীবন। এবং তারা অসুস্থ হলে সময়মতো চিকিৎসা করতে পারেনা এবং চিকিৎসা করব কিভাবে তাদের তো আবার টাইম টু টাইম কাজ করতে হয় মালিক তা বুঝে না যে তার সুস্থ-অসুস্থ তার বিষয়। তা নিয়ে কোন মাথা ব্যাথা নেই কারো কারণ তারা যে অন্য দেশের শ্রমিক হিসেবে কাজ করে তাদের কাজ হলো শুধু তাদেরকে কাজ দেওয়া এবং তাদের হাত দিয়ে কাজটা করিয়ে নেওয়া। আর মূলত এর কারণ হচ্ছে ভালো লেখাপড়া করা সত্ত্বেও ভালো কোন চাকরি মেলে না । আর আমাদের দেশটি একটি দরিদ্র দেশ এর জন্য অন্য দেশে কি নিজের জান বিনিময় করে রুজি রোজগার করে পরিবারে মুখে হাসি ফোটানোর ব্যক্তি গুলোকে বলা হয় প্রবাসী ।
আমি আমার মতামত গুলো তুলে ধরলাম জানিনা আমি সম্পূর্ণ প্রবাসী ভাইদের সম্পর্কে ভুলতে পারলাম কিনা তবে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ মানুষ মাত্রই ভুল তো ভাল থাকুন সুস্থ থাকুন আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু।


অভিনন্দন! আপনার পোস্টটি সেরিবাংলাদেশের কমিউনিটি আইডি থেকে কিউরেশন করা হয়েছে। আপনি সেরি বাংলাদেশ ডিসকর্ড সার্ভারে get_upvote_serey চ্যানেলে আপনার পোস্ট লিঙ্ক জমা দিয়ে প্রতি 24 ঘন্টার মধ্যে একবার আমাদের কমিউনিটি থেকে ভোটের অনুরোধ করতে পারবেন, ধন্যবাদ।
Join sereyBangladesh Discord server:- Join Discord (https://discord.gg/YKPqUku8)
Join sereyBangladesh Telegram :- Join Telegram (https://t.me/SereyBangladesh)