আসসালামু আলাইকুম😍, আজকে আমি আমার গ্রাম সম্পর্কে বলতে চাচ্ছি।
আমার গ্রামের নাম চান্দেরকান্দি এবং এটি অবস্থিত নরসিংদী জেলা রায়পুরা থানা। আমার কাছে গ্রামের ভালো কোনো ছবি নেই তারপরও আমি আমার গ্রামের একটি কালো মেঘ ময় দিনের ছবি দিয়ে উল্লেখ করছি,
আমার গ্রামে অনেক প্রকার জিনিস রয়েছে যা আমার মনকে মুগ্ধ করে আর সবচেয়ে মজার বিষয় হলো আমার গ্রামে ছোটদের জন্য একটি আনন্দনগর নামক ক্লাব ঘর আছে ওইখানে শিশুদের নানান কিছু শিখানো হয় ভাল ব্যবহার ভালো আচার-আচরণ এবং এর পাশাপাশি খেলাধুলা ক্রীড়া প্রতিযোগিতা ইত্যাদি। আমার গ্রামটি আমার খুব চেনা আমার গ্রামের প্রাকৃতিক দৃশ্য ওখানে পাখির কল কল ধনী এবং সাধারণ মানুষের চলাচল হাটা ইত্যাদি আমার খুব ভালো লাগে আর আমার গ্রামের বেশিরভাগ মানুষই মধ্যবিত্ত পরিবারের তারপরও আমার গ্রামের মানুষ খুবই ভালো। আর আমার গ্রামের মানুষের মনটা খুব ভালো সরল-সোজা সবাই মিলেমিশে একসাথে গ্রামে বসবাস করছে আর আমার গ্রামে রয়েছে নদনদী, খেলার মাঠ মসজিদ স্কুল অনেক কিছুই আমাদের গ্রামে আছে । আমার গ্রামটি খুবই মন মুগ্ধকর কারণ আমার গ্রামের প্রাকৃতিক দৃশ্য অনেক সুন্দর এবং এক সুন্দর হওয়ার পিছনে কারন রয়েছে কারণ আমার গ্রামের পাশে নদী নালা খেলার মাঠ ইত্যাদি নানা ধরনের প্রয়োজনীয় জিনিস রয়েছে তাই আমার গ্রামটা আমার খুব পছন্দের। তবে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় আমার গ্রামের ভালো রাস্তাঘাট নেই রাস্তাঘাট তা ঝড়-বৃষ্টি বন্যায় ভেঙে গেছে এর জন্য রাস্তাঘাট খুব একটি ভালো নয় তারপরও আমি অনেক খুশি কারণ আমার গ্রামে সব কিছুই রয়েছে যা আমার প্রয়োজনীয়। আর আমার গ্রামের সবচেয়ে জনপ্রিয় খেলা হচ্ছে ক্রিকেট কারণ এখানে এসে সবসময় সর্বাধিক সময় ক্রিকেট খেলা হয় ছোটবেলা থেকে ক্রিকেট খেলে এসেছি তো আমার কাছে ক্রিকেট খেলা ভালো লাগেশুধু আমার কাছে না আমার গ্রামের প্রতিটি মানুষের কাছে ক্রিকেট খেলা বেশ জনপ্রিয় এজন্য আমাদের গ্রামে ক্রিকেট খেলাটি জনপ্রিয় মূলক আর অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে যে আমার গ্রামের বিভিন্ন ধরনের ছবি আমার ফোন রিস্টার্ট দেওয়ার কারণে চলে গেছে তাই আমি আমার গ্রামের সুন্দর প্রাকৃতিক ছবি তুলে ধরে পোস্ট করতে পারিনি এজন্য আন্তরিকভাবে দুঃখিত তো আবার আমার গ্রাম সম্পর্কে ভাল একটি পোস্ট করব আরো এখানে তুলে ধরব আমার গ্রামের-প্রাকৃতিক-দৃশ্য খেলার মাঠ মসজিদ ইত্যাদি নানান ধরনের জিনিস নিয়ে আমি আর একটি পোস্ট করব। তো ধন্যবাদ,❤️ আসসালামু আলাইকুম❤️

