আমার পরিচয়

M
বিসমিল্লাহির রহমানির রহিম 
 আসসালামু ওয়ালাইকুম 
আমি খুবই সাধারণ একজন মানুষ। আমার নাম মোঃ সেলিম ইসলাম।গ্রামের বেশির ভাগই আমাকে সেলিম চাচা বলে ডাকে,  কিন্তু চাচা সুলভ বয়স আমার হয় নাই।যাই হোক সে বিষয়ে অন্য একদিন লিখবো ইনশাআল্লাহ।আমার পিতার নাম মোঃ জোহর আলী গাজি। আমার জন্ম ১৯৯৭ সালের ১০ ই অক্টোবর।  বর্তমান স্থায়ী ঠিকানা ০৩ নং সখিপুর ইউনিয়ন পরিষদের ০৩ নং ওয়ার্ড,  পোস্টঃ সখিপুর, থানাঃদেবহাটা,জেলাঃ সাতক্ষীরা।  হ্যা বাংলাদেশ ক্রিকেট দলের কাটার মাষ্টার মোস্তাফিজুর রহমানের বাড়ি ও এই সাতক্ষীরায়।  

শিক্ষাজীবনঃ আমি ছোট বেলা থেকেই খুবই শান্ত শিষ্ঠ এবং মেধাবী ছাত্র ছিলাম। আমার শিখাজীবন শুরু হয় একটি বেসরকারি এন জি ও স্কুল থেকে যেটির নাম উত্তরণ স্কুল। উত্তরণে প্রথম শ্রেণী হতে ৩য় শ্রেণি পর্যন্ত পড়াশোনা শেষ করে সখিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হয়। তারপর সখিপুর মাধ্যমিক বিদ্যালয় বিদ্যালয় থেকে এস এস সি পরীক্ষায় সাফল্যের সহিত উত্তীর্ণ হয়ে সরকারি খান বাহাদুর আহসানউল্লাহ কলেজে ভর্তি হই।যদিও তখন কলেজটি সরকারি ছিল না, আমি এইচএসসি পাশ করে বের হওয়ার ২ বছর পরে সরকারি হয়েছে। অতপর অনার্সে ভর্তি হব হব করে আর ভর্তি হওয়া হয় নি। কারণ টা আমার নিন্ম মধ্যবিত্ত পরিবার আর একটা কারণ ও আছে, যদি সময় পায় লিখবো কোন একদিন।

কর্মজীবনঃ জীবনের প্রথমেই ধোঁকা খেয়েছিলাম,তবুই সেই অভিজ্ঞতাটি আপনাদের সাথে শেয়ার করছি। এইচ এস সি শেষ করার পর বেশ কিছু দিন চিকিৎসা হওয়ার জন্য ইন্ডিয়া চলে যেতে হয়েছিল।কারণ টা ওই যে পরে বলবো বলেছি। অতপর ইন্ডিয়া থেকে বাড়িতে ফিরে রবি আজিআটা লিমিটেডের সেলস ম্যানের চাকরি নিই। ৬ মাস বিনা পারিশ্রমিকে কাজ করার পর জানতে পারি আমাদের ম্যানেজার আমাদের টিমের ৬মাসের বেতন নিয়ে উধাও। তারপর আবার বাড়িতে রাগারাগি করে ঢাকায় চলে যায়। সেখানে যেয়ে প্রথমে কমিউনিটি পুলিশ চাকরি হয়। পরবর্তীতে  সিসি ক্যামেরা অপারেটর হিসেবেও ২ বছর চাকুরি করি। তারপর হঠাৎ করে বাড়ি থেকে খবর দেওয়া হয় আমার আম্মুর শরীর খারাপ, খবর শুনে আমি ছুটিতে বাড়ি আসি পরবর্তী তে আর যাওয়া হয় নাই। 

অতপর বাড়িতে বেকার সময় পার করতে করতে কি এক ভুত চাপে ফ্রিলান্সার হব। ২/৪ টা কোর্স করলাম। কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। তারপর Serey সম্পর্কে জানতে পারলাম।কিন্তু serey তে একাউন্ট করার পর আজ প্রায় ৩ মাস পরে নিজের প্রথম পোষ্ট করছি। 

প্রথম লেখা তাই ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

 আর এত কষ্ট করে পুরো লেখাটা পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। 
আল্লাহ হাফেজ, সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন।আর এই জানুয়ারির তীব্র ঠান্ডা থেকে সতর্ক থাকবেন।

Comments

kinl3y

welcome to serey community

Thank you