শুভ বিকাল,
সবাইকে জানাই আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ অশেষ রহমতে আমিও ভাল আছি এবং সুস্থ আছি। প্রতিটি মানুষের জীবনে সুস্থতা অন্যতম একটি আল্লাহর রহমত।
ডাউনভোট শব্দটি আমি এই অনলাইন জগতে এসে শিখেছি।ডাউনভোট তখনই একজনের একাউন্টে দেওয়া হয় যখন সে কোন অন্যায় কাজ অথবা কারোর জ্ঞান চুরি ও কমিউনিটির আদেশ অমান্য করার কারণে। নিজের একাউন্টে যদি কখনো ডাউন ভোট পড়ে তাহলে নিজের কাছে অনেক খারাপ লাগে এবং ভেতর থেকে যেন লজ্জাবত ফিল হয়। এটা উন্মুক্ত সবাই আমার অ্যাকাউন্ট দেখতে পাচ্ছে এবং সকোলের সামনে অপমানিত হতে হচ্ছে। কিছু কিছু সময় রয়েছে কাউকে মারলে সে অপমানিত হয় তবে আবার অনেক সময় রয়েছে কথার মাধ্যমে বিভিন্ন উপায়ে অপমানিত করা যায় সেটা ঐ ব্যক্তির কাজের উপরে নির্ভর করে।
তবে অনলাইন জগতে ডাউনভোটের মাধ্যমে একজন
ব্যক্তিকে যে অপমানিত করা হয় আমি মনে করি এর
চেয়ে বড় শাস্তি আর নাই। নিজেকে কখনো
অপমানিত মুখে ঠেলে দেবো না অধিক উপার্জনের লক্ষ্যে।

