বিসমিল্লাহির রাহমানির রাহিম,
হ্যালো আমার প্রিয় বন্ধুরা।
শুভ সন্ধ্যা,
আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাতায়ালার অশেষ রহমতে আমিও ভাল আছি এবং সুস্থ আছি। আমার পরিচয় আমি একজন বাংলাদেশী নাগরিক কিন্তু প্রবাস জীবন কাটাচ্ছি মালয়েশিয়াতে এই প্রবাস জীবনে আমাদের নিজেদেরই রান্না করতে হয় তাই আজকে নিজে হাতে বানানো একটি নতুন রেসিপি আপনাদের কাছে শেয়ার করতে যাচ্ছি রেসিপিটি হল টমেটো ও আলু দিয়ে মাছ রান্নার কিভাবে করতে হয় এ সম্পর্কে আপনাদের ধারণা দেবো।
বন্ধুরা আমি যে মাছটি আজ রান্না করব তার নাম হলো আমাদের গ্রামের ভাষায় বলা হয় টুনা মাছ এটি নদীর লবণাক্ত পানিতে বেশি মেলে এবং এটি সাগরে বেশি অংশ জন্মায় তো বন্ধুরা যাই হোক এখন রান্নার রেসিপি শুরু করতে যাচ্ছি।
প্রথম পদক্ষেপ
আমি বাজার থেকে মাছগুলো সুন্দর করে কেটে ধুয়ে নিয়ে আসছিলাম আমি সর্বপ্রথম মাছগুলো একটি হাঁড়িতে সুন্দর করে ভেজে নেব এমন ভাবে ভাসতে হবে যাতে করে মাছ সম্পূর্ণ লাল হয়ে ওঠে। মাছ ভাজা শেষ হয়ে গেলে গরম তেল থেকে উঠে রাখতে হবে।
দ্বিতীয় পদক্ষেপ
রান্না করার উপাদান,
০) ৫০০ গ্রাম মাছ রান্না করব ২ টা টমেটো এবং ২ টা আলু দিয়ে।
১) ৫০০ গ্রাম মাছ রান্না করতে হলে-- ৩টি পেঁয়াজ দিতে হবে।
২) ৫০০ গ্রাম মাছ রান্না করতে হলে--১টি রসুন দিতে হবে।
৩) ৫০০ গ্রাম মাছ রান্না করতে হলে--১৫টি কাঁচা মরিচ দিতে হবে এবং আপনি যদি বেশি ঝাল পেতে চান ঝালের মাত্রা বাড়িয়ে দিতে পারেন।
৪) লবণ
৫) তেল
৬) জিরের গুঁড়া
৭) হলুদ
৮) ডাল চিনি
৯) সাদা ইলাজ
ও সুগন্ধি বাড়ানোর জন্য তেজপাতা ব্যবহার করতে পারেন ইত্যাদি হলো রান্নার সামগ্রী।
তৃতীয় পদক্ষেপে
বন্ধুরা প্রথমে আমরা পেজ ও রসুন ঝাল সুন্দর করে পরিষ্কার করে নেব এবং পানি দিয়ে হালকা ধুয়ে নেব তারপর ছোট ছোট করে কাটবো যাতে করে আমাদের ভাসতে সুবিধা হয় পেজ রসুন কাটা শেষ হয়ে গেলে অন্যান্য রান্নার সামগ্রীগুলো একটি পাত্রে পরিমাপ মতো ঢেলে রাখবো যাতে করে সুবিধা হয় রান্নার ক্ষেত্রে।
একটি খালি কড়াই নিবো এবং পরিমাপ মতো তেল দিব তেল গরম হয়ে উঠলে রসুন প্রথমে দিব এবং কিছু সময় নাড়াচাড়া করতে থাকবো ৩০ সেকেন্ড থেকে এক মিনিট পর্যন্ত তারপর পেঁয়াজ ও ঝাল একসাথে দিব সাথে সাথে সমস্ত মসলা হলুদ লবণ জিরা ইত্যাদি দিয়ে দেব।
চতুর্থ পদক্ষেপ
তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকবো তেলের উপরে যতক্ষণ না পর্যন্ত হালকা লাল হয়ে ওঠে হালকা লাল হয়ে উঠলে টমেটো ও আলু কুচি কুচি করে কেটে রাখ লাল পেঁয়াজ রসুনের উপরে দিয়ে দেবো এবং আরো কিছুক্ষণ সময় নাড়াচাড়া করতে থাকবো।
পঞ্চম পদক্ষেপ
হালকা পরিমাণ পানি অ্যাড করব যাতে করে আলো ও টমেটো সিদ্ধ হয়ে ওঠে কিছুক্ষণ সময় নাড়াচাড়া করার পর আলু সিদ্ধ হয়ে উঠলে ভেজে রাখা মাছ গুলো উক্ত মসলা এবং টমেটো উপরে দিয়ে ঢেকে দেব এবং গ্যাসের আগুন হালকা পরিমাণে রাখবো ৮ থেকে ১০ মিনিট এভাবে কিছুক্ষণ সময় কেটে গেলে আমাদের রেসিপিটি তৈরি হয়ে যাবে ।
এই মাছের রেসিপি কি খেতে খুবই সুস্বাদু আমি প্রায় এই রেসিপিটি রান্না করে থাকি আজকে আপনাদের কাছে শেয়ার করছি আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সর্বদাই প্রত্যাশাই করি আল্লাহ সবার মঙ্গল করুন।


অসংখ্য ধন্যবাদ serey বাংলাদেশ কমিউনিটি তে যুক্ত সকল সদস্যবৃন্দ ও কিউরেটর কে।
অভিনন্দন, আপনার পোস্ট @sereybd দ্বারা কিউরেট করা হয়েছে। Serey Bangladesh কমিউনিটিতে পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ