সুন্দর একটি দিন

M

### বিসমিল্লাহির রাহমানির রাহিম


পরম করুণাময়! অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।


###### হ্যালো আমার প্রিয় বন্ধুরা,


আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন। আমার নাম মোঃ শাহিন আপনাদের সাথে যুক্ত রয়েছি মালয়েশিয়া থেকে।‌ সময় কতইনা দ্রুত অতিবাহিত হয়ে যাচ্ছে দেখতে না দেখতে মে মাসের তিন ভাগের দুই ভাগ অতিবাহিত হয়ে গিয়েছে। একটি দিন আমাদের জীবন থেকে যত দ্রুত ফুরিয়ে যাচ্ছে আমাদের হায়াত ততই ফুরিয়ে আসছে।


তো আসুন দেখে নেওয়া যাক আমি আজকের দিনটা কিভাবে অতিবাহিত করেছি। প্রতিদিনের মতো আজও সকালে অ্যালার্মের শব্দে ঘুম ভাঙলো ঘুম থেকে উঠে প্রথমে এক গ্লাস মতো পানি পান করেছি । এরপর অজু করে ফ্রেশ হয়ে ফরজের নামাজ টা আদায় করে নিয়েছি।


আমি এখন প্রাই প্রতিদিনই ফজরের নামাজ আদায় করে জানালার পাশে অন্তত পাঁচ থেকে সাত মিনিট দাঁড়িয়ে থাকি সকালের ফ্রেশ বাতাস ও সেই সাথে ফ্রেশ অক্সিজেন গ্রহণ করার জন্য।

Comments