
ছুটি কাটিয়ে দুই দিন পর আবারো কর্মস্থলে ফিরে এসেছি প্রতিদিনের মতো আজও সকাল ৬ঃ৩০ মিনিটে ঘুম থেকে উঠে এক গ্লাস পানি পান করে ফ্রেশ হয়ে অজু করে ফরজের নামাজ আদায় করে নিলাম।
আমার বন্ধুর ভাই সে দুপুরের খাবার টিফিন ক্যারিয়ারে সাজিয়ে নিয়েছে আমি ইতিমধ্য গোসল করে একটি ডিম সিদ্ধ করেছিলাম সেটি পরিষ্কার করে তারপর ডিমটা খেয়ে কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি।
তবে সিঁড়ি দিয়ে যখন নিচে নামছিলাম তখন দেখতে পাই অনেক সুন্দর একটি পোষা বিড়াল গলায় একটি ঘন্টা লাগানো দেখতে বেশ সুন্দর লাগছে।
আজ সকালে রাস্তায় অনেকটাই জ্যাম ছিল কেননা ছুটি কাটিয়ে সবাই একসাথেই কর্মস্থলে ফিরে এসেছে এজন্য। বাসা থেকে আমাদের কোম্পানিতে পৌঁছাতে প্রায় ২০ মিনিট মতো সময় লেগে যায় ।

