সকাল যেভাবে কেটেছে আমার

M

গতকালকে আমি কোম্পানির ভিতরে আমার ব্যবহারকৃত ব্যাগ রেখে গিয়েছিলাম মনের ভুলে রুমে প্রবেশ করার সময় মনে পড়ল ব্যাগ রেখে আসছি ব্যাগের ভিতরে রুমের চাবি ছিল। কি একটা মুশকিল রুমের ভিতরে এবার কিভাবে প্রবেশ করব অন্যান্য তালার চাবি নিয়ে ট্রাই করে দেখছি কিন্তু খুলি নাই।


গতকাল রাতে হল রুমে শুয়ে ছিলাম। তাই খুব ভোরে ঘুম ভাঙলো। কেননা কাল সারারাত খুব একটা ভালো ঘুম হয় নাই যাই হোক ৬ টার সময় ঘুম থেকে উঠে ফরজের নামাজ আদায় করে কিছু সময় বসে রইলাম। এরপর প্রতিদিনের মতো দুপুরের খাবার টিফিন ক্যারিয়ারে সাজিয়ে রেডি করছি।


এরপর গোসল করে ফ্রেশ হয়ে সকালে হালকা নাস্তা করে বেরিয়ে পড়লাম ডিউটিতে আজকে রাস্তায় অনেকটাই জাম ছিল তাই ফ্যাক্টরিতে আসতে কিছুটা দেরি হয়েছে আমরা যখন ফ্যাক্টরিতে পৌঁছেছি তখন সাতটা ৫০ বাজে।

Comments