শুভ বিকাল,
সবাইকে জানাই আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ অশেষ রহমতে আমিও ভাল আছি এবং সুস্থ আছি। আপনাদের মাঝে চলে এসেছি নতুন কিছু জবা ফুলের ফটোগ্রাফি নিয়ে।
Edited by Canva
প্রাকৃতিক সৌন্দর্যের অন্য রূপ হয়ে দাঁড়িয়ে আছে যুগ যুগ ধরে জবা ফুল, গ্রাম অঞ্চলে শহর পাড়া মহল্লায় প্রায় বাড়িতে বাড়িতে আপনারা দেখতে পাবেন জবা ফুল। ফুলের প্রতি ভালোবাসা আমার একটু বেশি আমি আগে আপনাদের কাছে প্রকাশ করছি আর ফটোগ্রাফি করতে আমার অনেক বেশি ভালো লাগে আর এই ভালোলাগা থেকেই সুন্দর সুন্দর ফটোগ্রাফি নিয়ে আপনাদের মাঝে উপস্থাপনা করি।
ফুলের নাম
বাংলাদেশের অধিকাংশ মানুষ জবা ফুল নামে চিনে থাকেন। কিন্তু এই ফুলের একটি সুন্দর ইংরেজি নাম আছে সেটি হল:- Hibiscus এটি আমি @google থেকে দেখেছিলাম যদিও আমরা এই নামে খুবই কম চিনি এই ফুলটি। গ্রামাঞ্চলে আগে এই ফুলের নামে মেয়ে সন্তানের নাম রাখতো তাই জবা নামের অনেক মানুষই রয়েছে। আমার এক ফুফাতো বোনের নামই জবা।

