করিম মিয়ার তিনটা বিয়ের গল্প দ্বিতীয় পর্ব ।

M
বিসমিল্লাহির রাহমানির রাহিম,

শুভ সন্ধ্যা,
সবাইকে জানাই আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ অশেষ রহমতে আমিও ভাল আছি এবং সুস্থ আছি।

দিন শেষে এখন লিখতে বসলাম, গত পর্বে আমি বলেছিলাম শিক্ষা নিয়ো কয়েকটি বিষয় রয়েছে। আমি আজকে সেই শিক্ষা নিয়ো ও বিষয়গুলো আলোচনা করব সর্বপ্রথম।

Edited by Canva
গ্রাম অঞ্চলের মানুষ অল্প শিক্ষিত কারণে , যখন কেউ অসুস্থ হয় তখন সেই বিষয়টি গুরুত্বসহি দেখেনা, গ্রাম অঞ্চলে মানুষ ভাবে যে একটু জ্বর হয়েছে ওটা এমনিতেই সেরে যাবে। কিন্তু জ্বর কোন কারণে হয়েছে তা কেউ বিশ্লেষণ করে না। বলা চলে অনেকটাই অবহেলা করে অসুস্থ কে। এই অবহেলার কারণেই করিম মিয়ার প্রথম স্ত্রী মারা গিয়েছিল। আপনারা এ বিষয়টি অনেকেই জেনেছেন ইতিমধ্য আমার লেখা পড়ে।

দ্বিতীয়ত আরেকটা শিক্ষা নিয়ো বিষয় হলো আমরা নিজেরাই অনেক সময় যদি অসুস্থ হই তাহলে নাপা অথবা গ্যাসের ঔষধ খেয়ে থাকি। কিন্তু আপনারা নিজেরাই জানেন না যে আমার অসুস্থতার কারণ কি। ডাক্তাররাই ভালো জানে কি কারনে আপনার সমস্যাগুলো হচ্ছে কিন্তু আমরা নিজেরাই ডাক্তার সাজতে গিয়ে অনেক বড় বিপদে পড়ি।

যাই হোক , করিম মিয়া প্রথম স্ত্রী হারানোর পর অনেকটা হতাশ হয়ে পড়ে কেননা তার দুই বছরের একটি সন্তান রয়েছে এই সন্তানের দেখভাল করবে কে। এবং সাংসারিক অনেক কাজ রয়েছে সেগুলো বা করবে কে। অনেকটা টেনশনের মধ্যে কয়েক মাস পার করলো করিম মিয়া।

চার মাস পর দ্বিতীয় বিয়ে করল করিম মিয়া, বিয়ের পর করিম মিয়া তার দ্বিতীয় স্ত্রী কে বলল আমার এই সন্তানের মা এখন থেকে তুমি তার সমস্ত দায়িত্ব তোমার উপরে। এভাবে বুঝিয়ে দিল করিম মিয়ার দ্বিতীয় স্ত্রীকে।

Comments