শ্বেত দূতী বা Wrightia antidysenterica ফুলের ফটোগ্রাফি

M
বিছমিল্লাহির রাহমানির রাহিম।
পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে (শুরু করছি)।

শুভ সন্ধ্যা,
সবাইকে জানাই আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ অশেষ রহমতে আমিও ভাল আছি এবং সুস্থ আছি। আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব‌ Wrightia antidysenterica কিছু ফুলের ফটোগ্রাফি।

ভিন্ন ধরনের অভিজ্ঞতা নিয়ে আজকে লিখতে এসেছি Wrightia antidysenterica ফুলের ফটোগ্রাফি সম্পর্কে। যদি ও এই ফুলগুলো একেবারেই নতুন তিন থেকে চার বছর মানুষ দেখছে এই ফুলের গাছগুলি, এই ফুলের বৈজ্ঞানিক নাম, Wrightia antidysenterica এবং লোকমুখে যে নামে ডেকে থাকে সে টি হলো: ভুটান জুঁই, বা‌ শ্বেত দূতী, নামে পরিচিত।

প্রকৃতির মাঝে হাজারো প্রকার ফুল আমরা দেখতে পাই কিন্তু সব ফুলের কি নাম জানা আছে আমাদের ইউটিউব ফেসবুক google ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এখন অনেকটাই সহজ হয়ে গেছে ফুলের নাম জেনে নেয়ার জন্য খুব সহজে আমরা যে কোন ফুলের নাম খুঁজে বের করতে পারি। এবং ওই ফুল সম্পর্কে ধারণা লাভ করতে পারি। তেমনি ভাবে আমার দেখা এই প্রথম‌ শ্বেত দূতী, ফুল আমি নিজেই আগে কখনো এই ফুলের নাম শুনি নাই।

ফুলগুলো দেখতে ছোট কিন্তু সৌন্দর্যে ভরপুর চারিপাশে চরকার মত পাপড়ি গুলো ছড়িয়ে আছে মধ্যখানে সাদা পরাগ জুমকোর মত। এই ফুলের সুবাস খুব একটা বেশি নয় বললেই চলে।

Comments