বন্ধুত্বের বন্ধন ও একজন বন্ধু আরেকজন বন্ধুর ভালোবাসা অপরিসীম।

M

শুভ বিকাল,,

বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ও আল্লাহর রহমতে ভালো আছি।

 

বন্ধুরা এ প্লাটফর্মে আমার আজকের দ্বিতীয় ব্লগ হলোবন্ধুত্ব সম্পর্ক নিয়ে সংক্ষিপ্ত মন্তব্য: প্রকৃত বন্ধুত্ব এমন একটি সম্পর্ক যা কখনো ভুলে থাকা যায় না ।

 

 

মূলত প্রথমে বন্ধুত্ব সম্পর্ক তৈরি হয় প্রাইমারি স্কুল জীবন থেকে ।এটা কতইনা মধুর সম্পর্ক স্কুল ছুটির পর বন্ধুরা মিলে কাঁধে কাঁধ মিলিয়ে হাত ধরে মেঠো পথ দিয়ে বাড়ি ফিরে যাওয়া । তারপর পরের দিন সকালে আবারো এক বন্ধু আরেক বন্ধুকে ডেকে ইস্কুলে আসা, টিফিনের সময় খেতে বসলে একটি বন্ধু আরেকটি বন্ধুর পরোটা অথবা রুটি ভাগাভাগি করে খাওয়া, এটা যেন স্মৃতি বন্ধুত্বের অদম্য ভালোবাসা।

 

প্রাইমারি স্কুল জীবন পার হলেই মাধ্যমিকে দেখা মেলে বিভিন্ন গ্রামের বিভিন্ন নতুন মুখ এযেনো সবাই অচেনা কিছুদিন পার হতে না হতেই একে অপরের এমন ঘনিষ্ঠ বন্ধু হয়ে ওঠে যা দেখে মনে হয় নিজের ভাইয়ের চাইতেও বেশি আপন ও অনেক বেশি মনের মিল হয়ে ঠেন।

বন্ধুত্বের বন্ধনে বেড়ে ওঠা মুখ গুলো যেন চোখ বন্ধ করলেই ভেসে ওঠে ।মাধ্যমিকে পাঁচটা বছর কেটে যায় দেখতে দেখতে কত হাসি ,কত স্মৃতি ,কত ভালোবাসা, কাঁদিয়ে যায় সবাইকে ওই যে বিদায় বেলায়। 

 

বিদায় দিতে চাইনা মন তবু যে দিতে হয় বিদায় বন্ধু স্বজন। নিজ লক্ষ্যে ও নিজ গন্তব্যে পৌঁছাতে হলে বিদায় তো দিতে হবে যে বন্ধু স্বজন। কলেজ জীবনে পা রাখলেই মনে হয় মুক্ত আকাশে পাখিগুলো যেমন উড়ে বেড়াচ্ছেন নিজের মনটাও তেমনি উড়ছে। বয়সের সাথে সাথেই বন্ধুত্বের বন্ধন গুলো বেড়েই চলছে একেকটি সময় বদলে যাচ্ছে আবারো নতুন বন্ধুদের সাথে আত্মার সম্পর্ক হয়ে উঠছে, এভাবে প্রতিটা ধাপে ধাপে বন্ধু বেড়েই চলছে প্রকৃতপক্ষে আমাদের চলার পথে বন্ধুত্বের অবদান অসীম।

 

প্রতিটি কর্মক্ষেত্রে বন্ধুদের সাথে শেয়ার করা যায় নিজের ভালো-মন্দপ্রতিটা বিষয় সুখ দুঃখের কথাগুলো , প্রকৃতপক্ষে বিদেশ জীবনের বন্ধু গুলো আত্মার সাথে সর্বদা মিশে থাকে প্রবাস জীবনে পরিবারের কেউ থাকেনা পাশে একটি বন্ধু তাকে সাহস যোগায় সান্তনা দিয়ে বুকে আগলে রাখে চলার পথে সর্বদা পথ দেখিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় । তাই বন্ধুরা প্রকৃত বন্ধু কখনো স্বার্থ খোঁজে না। চলার পথে আমাদের বন্ধুত্বের অবদান অসীম তাই আমরা সর্বদা একে অপরের বন্ধু হয়ে থাকবো।

 

বন্ধুরা এই ছিল আজ আমার দ্বিতীয় ব্লগ যদি লিখার ভিতর কোন ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আপনাদের নতুন বন্ধু হিসাবে ছোট ভাই হিসাবে। আপনারা সবাই ভালো থাকেন ও সুস্থ থাকেন এই প্রত্যাশায় করি। 

(আল্লাহ হাফেজ)

Comments