বিকালের কিছু দৃশ্য।

M

আমাদের কোম্পানিতে যত লোক কাজ করে সবাই ‌ফ্যামিলির মতো সেটা আমি অনেকবারই আপনাদের কাছে বলেছি যখন কোন অনুষ্ঠান হয় তখন খুব আগ্রহের সাথে তারা আমাদেরকে যত্ন করে থাকে ।এমনকি কোন প্রকার ভেদাভেদ থাকে না। এটাই দেখেন তার একমাত্র প্রমাণ আমাদের কোম্পানির সেলসম্যান যার এক মাসের বেতন ৩০,০০০ ইঙ্গিত সে আমাদের জন্য কফি বানাচ্ছে। তাও আবার আনন্দের সাথে। এই বসের কিন্তু নিজস্ব একটি কফি শপ রয়েছে। এই কফি মেশিন তার নিজস্ব যখনই কোন অনুষ্ঠান হয় তখন সে নিজের হাতে আমাদেরকে কফি বানিয়ে খেতে দেয়। আমাদের এই বস সব ধরনের কফি বানাতে পারে।


এতগুলো খাবারের আইটেম যদি প্রতিটা খাবারের স্বাদ নিতে যাই তাহলে পেট ফেটে যাবে তবুও চেষ্টা করছিলাম যে দেখা যাক কত আইটেম খেতে পারি। শেষ দেখি যে এখনো অর্ধেক আইটেম খেতে পারি নাই সব পড়েই রয়েছে। খাওয়ার সময় আমার বন্ধুকে বললাম যে আমার একটা ছবি উঠায়ে দিতে । খাওয়ার সময় আমাকে মনে হচ্ছে যে আমি অনেক পেটুক শুধু খেতেই আছি। যাইহোক বস ও বন্ধুদের সাথে খুব সুন্দর একটি জন্মদিনের সকাল উদযাপন করেছি।


তো বন্ধুরা চেষ্টা করি আমার আনন্দময় মুহূর্তগুলো আপনাদের কাছে উপস্থাপনা করার। সেই সাথে দুঃখের কথাগুলো মাঝেমধ্যে শেয়ার করি। সুখ-দুঃখ মিলেই তো সবার জীবন গড়ে তাই না । তো যাই হোক সবাইকে পরবর্তী মাসে জন্মদিন উপলক্ষে দাওয়াত রইলো। আজকের মত আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই করি আল্লাহ সবার মঙ্গল করুন।

Comments