বিসমিল্লাহির রাহমানির রাহিম,
হ্যালো আমার প্রিয় বন্ধুরা,
শুভ সন্ধ্যা,
আপনারা সবাই কেমন আছেন? আমি আশা করি যে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাতায়ালার অশেষ রহমতে আমিও ভাল আছি এবং সুস্থ আছি আজ আপনাদের কাছে শেয়ার করব জীবনযাত্রা চলার পথে সফলতা সংজ্ঞা সম্পর্কে।
বন্ধুরা আমরা জন্মের পর থেকেই কেউ সফলতা নিয়ে আসে না সফলতা নিজের পরিশ্রমের মাধ্যমে তৈরি করতে হয়। যেমন উদাহরণ, এই ব্লগসন জগতে নতুন করে কিছু আপডেট আপনাকে জানার আগ্রহী সৃষ্টি করবে এবং জানার আগ্রহ থেকে আপনার পরিশ্রম বাড়তে থাকবে এবং একপর্যায়ে আপনি দেখতে পাবেন যে আপনি যে পরিশ্রম করছেন তার ফল খুব দ্রুতই ফলবে।
যেমন সবাই সাধারণভাবে লিখতে ও পড়তে জানে কিন্তু এই লেখাও পড়ার ভিতরেই রয়েছে আধ্যাত্মিক জ্ঞান যে বেশি পরিশ্রম করে সে আধ্যাত্মিক জ্ঞান সম্পর্কে খুব দ্রুতই বুঝতে পারে আর বাস্তব জীবনে সফলতা আনতে হলেই আপনাকে ধৈর্যশীল ও বেশি বেশি পড়াশোনা করতে হবে এবং আধুনিক জ্ঞান বাড়ানোর চেষ্টা করতে হবে তবেই আপনি সফলতা আনতে পারবেন।
ব্যর্থতা,
ব্যর্থতা শব্দটি সবারই চেনা এবং পরিচিত কারণ এখনকার এই জামানায় অনেক ছেলে ও মেয়েরা হতাশায় ভোগে তার একটি কারণ হলো অধৈর্যশীল এজন্যই এবং তারা জীবন সম্পর্কে বেশি ধারণা লাভ করতে চাই না। ফলে তারা সব কাজেই ব্যর্থতা আর ব্যর্থতা, তাদের টেনশনের কোন কুল কিনারা থাকে না।
তবে ব্যর্থতা শুধুমাত্রই নিজের কর্মের ফলে হয়ে থাকে।
তো বন্ধুরা আজকে আমি সফলতা ও ব্যর্থতা নিয়ে সামান্য ধারণা দিয়েছি আমার নিজের জ্ঞান থেকে আশা করি আপনাদের ভাল লাগবে এবং আপনারা উপকৃত হতে পারবেন এই আশা ও প্রত্যাশা নিয়ে আপনাদের সামনে এই আর্টিকেলটি তুলে ধরেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ সবার মঙ্গল করুন।

