বিসমিল্লাহির রাহমানির রাহিম,
শুভ সকাল,
সবাইকে জানাই আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ অশেষ রহমতে আমিও ভাল আছি এবং সুস্থ আছি। বন্ধুরা আজ আমি আপনাদের মাঝে উপস্থাপনা করব আমার প্রতিদিনের কাজ সম্পর্কে।
বন্ধুরা পরিশ্রম সাফল্যের চাবিকাঠি, তাই আপনি যে কাজ করে না কেন মন দিয়ে করার চেষ্টা করুন । পরিশ্রম করার মধ্য কোন ছোট বড় নাই। পরিশ্রম করে ইনকাম করা মানে এই নয় যে আপনি অন্যের চোখে ছোট হয়ে যাচ্ছেন। বরঞ্চ আপনি সৎ পথে যে ইনকাম করছেন এ থেকে আপনার মর্যাদা আরো বাড়ছে।
তো বন্ধুরা যাই হোক আমি শেয়ার করব আজকে আমার কাজের সাইট সম্পর্কে আপনার অনেকে অবগত আছেন যে আমি দীর্ঘ সাত বছর যাবত মালয়েশিয়াতে আছি এবং একটি লিকুইড নাইট্রোজেন কোম্পানিতে কাজ করি । এই কোম্পানিতে কাজ করার সুবাদে অনেক অভিজ্ঞতা হয়েছে তার কিছু অভিজ্ঞতা আপনাদের কাছে শেয়ার করব ভাবছি।
আমি আগে নাইট্রোজেন লিকুইড গ্যাস সম্পর্কে আমার ধারণা ছিল না তবে এই কোম্পানি তে
আসার পর অনেক কিছু ধারনা হয়েছে যেমন। এই নাইট্রোজেন গ্যাস সাধারণ গ্যাসের মত নয় আমরা যে গ্যাস দিয়ে রান্না করে থাকি এটা বাতাসের সাথে উড়ে যায় খুবই হালকা। কিন্তু নাইট্রোজেন লিকুইড গ্যাস এটা তরল পানির মত।
তো বন্ধুরা আজকের এই পর্যন্তই। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমি যে কাজটি করছি যেন মনোযোগ দিয়ে আরো ভালোভাবে করতে পারি শিখতে পারি এবং আপনাদের কাছে শেয়ার করতে পারি।
সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই করি আল্লাহ সবার মঙ্গল করুন, অসংখ্য ধন্যবাদ জানাই আমার ওই সকল বন্ধুদের যারা আমার লেখাটি পরিদর্শন করছেন।


