শীতকালে আমাদের পরিবেশ

M
mdroki001
হ্যালো স্লামালাইকুম প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন  ? আশা করি সবাই ভাল আছেন আমিও মোটামুটি ভালো আছি‌ ।  আজকে আমি আপনাদের মাঝে আমার প্রথম পোস্ট শুরু করছি আসলে আমি আজকে আপনাদের মাঝে আমার শীতকালের কিছু অভিজ্ঞতা সবার মাঝে ভাগাভাগি করে নিব তবে চলুন শুরু করি। এখন চলে এসেছে শীতকাল আর শীতকাল হচ্ছে আমাদের বাংলাদেশের ছয়টি ঋতুর মধ্যে একটি। শীতকাল আমার অনেক ভালো লাগে কেননা শীতকালে চারিদিকে কুয়াশায় ঢেকে যায় এবং প্রকৃতি যেন নতুন একটি রূপ নিয়ে আমাদের মাঝে উপস্থাপন করে যেগুলো দেখতে আসলে অনেক অপূর্ব এবং শীতকালে আমাদের এলাকাতে অনেক কিছু পাওয়া যায় যেমন শীতকালে ক্ষেত্রের রস পাওয়া যায় যেগুলো খেতে খুবই মজা হয়ে থাকে এছাড়াও খেজুরের রসের বিভিন্ন রকম পিঠাপুলি এগুলো তৈরি করা হয় এছাড়াও আমরা সবাই জানি শীতকালে সবজিগুলো অনেক ভালো হয়ে থাকে যার কারণে সবজি গুলোর দাম কমে যায় যার ফলে সবাই সুলভ মূল্যের মূল্যে সবজি ক্রয় করতে পারে।




এছাড়াও শীতকালে ঠান্ডা পড়ার কারণে আমাদের নিত্য নতুন পোশাক কিনতে হয় যেগুলো কেনার সময় আসলে অনেক আনন্দ অনুভব হয় প্রত্যেকটি মানুষের কাছে কিন্তু অন্যদিকে দিনশেষে যারা অসহায় রয়েছে তাদের শীতকালে অনেক কষ্ট হয় তারা শীতে অনেক কষ্টের সঙ্গে তাদের জীবন যাপন সম্পন্ন করে থাকেন আমাদের উচিত তাদের সাহায্য করা যার ফলে তারা তাদের জীবিকা ভালোভাবে নির্বাহ করতে পারবে এছাড়াও শীতকালে আমাদের এলাকায় বিভিন্ন রকম পাখি দেখা যায় এবং শীতকালে অনেক ধরনের ফলমূল আমাদের বাংলাদেশে হয়ে থাকে যেগুলো খেতে খুবই সুস্বাদু হয়ে থাকে বিশেষ করে এখন যেহেতু শীতকাল আসে এখন গাছে গাছে সব আমের ফুল আসবে এবং শীতকালটা যখন প্রায় শেষের দিকে হবে তখন গাছে বড় বড় আম আসবে এরপর চলে আসবে গ্রীষ্মকাল এভাবেই আমাদের রীতিগুলো পরিবর্তন হতে থাকে।

আমাদের এসব গ্রীষ্মকাল এবং শীতকাল নিয়ে অনেক কথায় রয়েছে যেগুলো হয়তো বলতে গেলে আজকের পোস্টটা অনেক বড় হয়ে যাবে আজকে আমি এই পর্যন্তই পিটি টানছি আশা করি ভবিষ্যতে আমি খুব শীঘ্রই আপনাদের মাঝে আরো সুন্দর সুন্দর পোস্ট নিয়ে হাজির হতে পারব ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ।

Comments