মার্কিন তেল সংকট, রুশ জাহাজের বহর যাচ্ছে আমেরিকায়

M
mdraza

বিসমিল্লাহির রহমানীর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন।আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি।আজকে আপনাদের সাতে একটা ব্রেকিং নিউজ শেয়ার করবো।করোনাকালীন সময়ে তেল এর চাহিদা কম থাকায় তেল কল গুলোয় ফ্রিতে তেল তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।আমেরিকা তে তখন তেলের চাহিদা তেমন ছিল না।কারন গাড়ি চলাচল একদম বন্ধ ছিল করোনার সময়ে।করোনা শেষ হওয়ায় গাড়ী আবার পুরো দমে চলা শুরু করেছে।এজন্য এখন আমেরিকায় তেলের খুবই ঘাটতি দেখা দিয়েছে।যার ফল সরুপ আমেরিকার চির শত্রু রাশিয়ার কাছে তারা সাহায্য চায়।দেশটির ভারসাম্য রক্ষার জন্য আমেরিকার কাছে তেল এর সাহায্য চাওয়া ছাড়া আর কোনে উপায় ছিল না।

Image source

 

 

এসময় আমেরিকার সরকার সিদ্ধান্ত নেয় রাশিয়া কাছে থেকে তেল ক্রয় করার জন্য।তেল পরিবহন করে আনার জন্য সবচেয়ে ভালো মাধ্যম হচ্ছে জাহাজের মাধ্যমে।এজন্য বিপুল জাহাজের ব্যবস্থা করা হয়।বিপুল পরিমাণ জ্বালানি তেল নিয়ে রাশিয়ার একটি জাহাজ-বহর আমেরিকার দিকে রওনা হয়েছে। আমেরিকার চলমান তেল সংকট মোকাবেলার জন্য রাশিয়া এই পদক্ষেপ নিয়েছে। আমেরিকায় বড় রকমের তেলের ঘাটতি দেখা দেয়ায় দেশটিতে গত সাত বছরের মধ্যে তেলের দাম সর্বোচ্চ পর্যায়ে রয়েছে।এনার্জি কার্গো ট্র্যাকিং এজেন্সি ভোরটেক্সার বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ জানিয়েছে, রাশিয়ার চারটি তেলবাহী ট্যাঙ্কার ২০ লাখ ব্যারেল ডিজেল নিয়ে আমেরিকার পূর্ব উপকূলের দিকে রওনা হয়েছে। 

 

 

আগামী সপ্তাহে এই তেল নিউইয়র্ক, নিউ হ্যাভেন এবং কানেকটিকাটে পৌঁছে যাবে।

হিউস্টোনের ভোরটেক্সার ব্যবস্থাপনা পরিচালক ক্লে সেইগেল বলেন, ইউরোপের অন্য যেকোন শোধনাগারের চেয়ে রাশিয়া সস্তায় তেল সরবরাহ করতে পারবে। কারণ রাশিয়া যতটা স্বল্পমূল্যের গ্যাস ব্যবহার করে তেল শোধন করে ইউরোপের কোনো দেশে সেই সুযোগ নেই। তিনি বলেন, আমেরিকার পূর্ব উপকূলের দিকে যে তেল আসছে তা অনেকটা দুর্লভ ব্যাপার।আমেরিকার পূর্ব উপকূল অঞ্চল দিয়ে সবচেয়ে বেশি তেল আমদানি হয় অথচ সেখানে ২০১৭ সালের পর এখন তেলের মজুদ সর্বনিম্ন পর্যায়ে পৌঁছাতে চলেছে। ইউরোপ থেকে আমেরিকা যে পরিমাণ জ্বালানি তেল আমদানি করে গত নয় মাসের মধ্যে অক্টোবরে তা সবচেয়ে কম হয়েছে।করোনা ভাইরাসের মহামারী কমে আসার কারণে বিশ্বব্যাপী তেলের দাম ঊর্ধ্বমুখী হয়েছে।আমার লেখা পুরো নিউজটি পড়ার জন্য সকলকে অসংখ্যক ধন্যবাদ।

Comments