আশাকরি সবাই ভালো আছেন।আজকের গল্পটা হলো ফুটবলকে নিয়ে।আসলে আমি ফুটবলকে খুব ভালোবাসি।বলতে পারেন সব খেলাকে ভালোবাসি।কিন্তু ফুলবলকে একটু বেশি ভালোবাসি।আমার ছোট বেলা থেকে ফুটবল এর পতি অনে আগ্রহটা বেশি।আমি ছোট বেলায় সবসময় অবসর টাইম টা ফুটবল নিয়ে পড়ে থাকতাম।কিন্তু অনেক সপ্ন ছিলো যে ভালো কিছু করতে পারবো।
কিন্তু ছোট বেলায় বন্ধুদের সাথে খেলা করতে গিয়ে আমার ডান পায়ে চোট লাগে যা এখোনো আমাকে ভুগাইতাছে।সেই থেকে আমার খেলা অনেক পিছিয়ে যাই কিন্তু আমি হাল ছাড়িনি চালিয়ে গিয়েছি এখন অনেকে খেলতে ডাকে ওইটাই আমার সবথেকে ভালো লাগে।আসলে বন্ধু দের সাথে খেলা করতে আমার ভালো লাগে।আমার জীবনে একটা ম্যাচ জিতাইছিলাম সেই ম্যাচটা আমি কখোনো ভুলবো না ১ মিনিট থাকতে গোল করছিলাম আমি
।আমাকে সেরা পুরষ্কার ও দেওয়া হয়ছিলো খুব ভালো সময় ছিলো।এখন আর সেই আগের মতো খেলতে পারিনা পায়ে চোট লেগে খেলা টা হারিয়ে গেছে।ফুটবলকে ভালোবেসে আমি অনেক মানুষের ভালোবাসা পেয়েছি। কিন্তু অনেক যন্তনা ও পেয়েছি যারা কখোনো পায়ে চোট পাইচেন তারা বুঝবেন।
আমি যখন খেলা করে বাড়ি ফিরতাম আমার বাড়ি থেকে সবাই আমাকে অনেক বারন করতো যে খেলা করো না পায়ে ব্যথা পাবে।তুমি এখন বুঝবা না যখন কিছু হবে তখন বুঝবা।কিন্তু কারো কথা শুনতাম না।খেলা করে যেতাম।আর যখন পায়ে ব্যথা পেতাম বাড়িতে আসতাম খুব ভয়ে কিন্তু তখন আরকিছু বলতো না। ডাক্তার দেখানোর জন্য টাকা দিতো।
যাও কামাই করে আসছো।কিন্তু তখন মনে করতাম আর খেলা করবো না বন্ধুরা ডাকতো কোচ ডাকতো কিন্তু যেতাম না।কিন্তু দুই একদিন পরে আবার আমি মাঠে আসলে ফুটবলকে অনেক ভালোবাসি আমি মন থেকে যা এখোনো মিছ করি।আসলে ছোট বেলার কথা মনে করলে আমার আর কিছু ভালো লাগে না।কারন কত সময় কাটিয়েছি বন্ধুদের সাথে।
ছোট বেলায় একটা বল কিনতে গেলে সব বন্ধু টাকা দিলে ও একটা বল হতো না।আর আজ বল একা কিনতে পারি কিন্তু সেই বন্ধু গুলোকে আর পাইনা।তারা সবাই এখন তাদের কাজে ব্যস্ত।সবাই যারযার কাজে ব্যস্ত।
কিন্তু একসাথে হওয়া যাই যখন ঈদে সবাই নিজের গ্রামে আসে কিন্তু সবাই থাকেনা।যে বন্ধু গুলো একসাথে হই তারা সবাই মিলে ঈদের পরের দিন খেলা করি অনেক মজা করি কিন্তু সেই ছোট বেলার মজাটা খেলার মধ্যে পাইনা।।।আসলে ভালোবাসাটা অনেক বেশি বন্ধুদের সাথে ফুটবলের সাথে ও।।
আমি আমার জীবনে ফুটবল কখোনো ছাড়তে পারবো না কারন এটা যে ছোট বেলা থেকে আমার জীবনের সাথে মিশে আছে।আমি খুব খুশি যে চেরি বাংলাদেশ এ আমার সব কথা তুলে ধরতে পারছি।আমি ধন্যবাদ জানাই সকল ভাইয়াদের যারা এটা আমাদের মাঝে উপহার দিয়েছে।আচ্ছা আমার জীবনের গল্প কি কারো সাথে মিল আছে।সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।
সবাই আামার জন্য দোয়া করবেন


অভিনন্দন! আপনার পোস্টটি সেরিবাংলাদেশের কমিউনিটি আইডি থেকে কিউরেশন করা হয়েছে। আপনি সেরি বাংলাদেশ ডিসকর্ড সার্ভারে get_upvote_serey চ্যানেলে আপনার পোস্ট লিঙ্ক জমা দিয়ে প্রতি 24 ঘন্টার মধ্যে একবার আমাদের কমিউনিটি থেকে ভোটের অনুরোধ করতে পারবেন, ধন্যবাদ।
Join sereyBangladesh Discord server:- Join Discord (https://discord.gg/nMmgAEQn)
Join sereyBangladesh Telegram :- Join Telegram (https://t.me/SereyBangladesh)