আসসালামু আলাইকুম আশাকরি সবাই ভাল আছেন আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি তো আজকের গল্পটা হচ্ছে আমার দাদিকে নিয়ে আমি আমার দাদিকে অনেক ভালবাসি তুমি আমার সুখ দুখে সবসময় পাশে দাঁড়িয়েছেন তিনি আমাকে অনেক ভালোবাসে তিনি ছোটবেলা থেকে আমার নিজের ছেলের মতো লালন পালন করেছে।
তিনি আমাকে কোনদিন কষ্ট পেতে দেয়নি তিনি সবসময় চাইতেন আমি যেন ভাল থাকি আমাদের পরিবারের একজন ভালো মানুষ আমি দেখছি যে অনেক কষ্টের মাঝে তিনি হাসতেন কারণ তিনি বুঝাতে চাইছেন যে আমি ভালো আছি আমাদের পরিবারের যে অবস্থা সেটা বলার মতন আমরাও গরিব আমরা অনেক কষ্ট করে জীবন যাপন করে তবুও কিছু মানুষ আমাদেরকে অবহেলা করে ।
আমার দাদী আমি যখন ছোট ছিলাম তখন তিনি আমাকে অনেক শিক্ষা দিয়েছেন তিনি আমাকে বললেন যে সবসময় তুমি সত্য কথা বলবা ভালো কাজ করবা দেখবে মানুষ তোমাকে পছন্দ করবে সবাই তোমাকে ভালোবাসবে আমি আমার দাদির কথা মতই চলি কারণ তিনি আমাকে ভাল শিক্ষা দিয়েছেন আমার মনে আছে আমার দাদি অনেক কষ্ট করে আমাকে মানুষ করেছে আমার দাদা-দাদির যখন ঝগড়া করে আমার খুবই খারাপ লাগে ।
যখন আমি ছোট ছিলাম তখন দাদি একদিন চলে যাচ্ছিল তো আমি তাদের এ বললাম আমাকেও নিয়ে যাও তখন দাদি আমাকে রেখে যাননি। গরিবরা অনেক কষ্ট করে জীবন যাপন করে তবুও তাদের কেন অবহেলা করা হয়। আমার দাদীর নাম আনোয়ারা বেগম তিনি একজন গৃহিনী তিনি আমার দাদার সাথে কৃষিকাজ করেন তিনি এখনো পর্যন্ত ভালো । আল্লাহ তাকে ভালই রাখছে।
আমি সব সময় চাই আমার দাদী যেন ভালো থাকে তিনি যখন অসুস্থ হয়ে পড়ে তখন আমি দোয়া করি যেন তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুক কারণ তিনি আমার অনেক মায়া একজন মানুষ তাকে ছেড়ে থাকা অনেক কষ্টকর কারণ আপন মানুষ গুলো অনেক আপন হয় তাদেরকে ছেড়ে থাকাটা অনেক কষ্ট আমি যখন ইন্টার পড়ি তখন আমি সাতক্ষীরাতে যাই পড়তে।
তো ওখানে যখন আমি থাকি আমি প্রতিদিন বাড়িতে ফোন করি তাদের খোঁজ খবর নেই তিনি কান্নাকাটি করে যে বাড়ি আসতে বলে তো আমি সেই সাতক্ষীরাতে থাকা হয়নি আমার আমি চলে আসি কারণ আমি বাড়ি থেকে কোথাও থাকতে পারিনা সত্যি বলতে আমি দাদা-দাদীকে ছাড়া থাকতে পারি না কারণ ছোটবেলা থেকে তার কাছেই মানুষ হয়েছি তিনি আমাকে অনেক যত্ন করে মানুষ করেছে অনেক যত্ন করে শিক্ষা দিয়েছেন যে আমি যেন ভুল পথে না যাই।
তো আমি জানি দাদি থাকাটা অনেক ভালো যাদের দাদি নেই তারা হয়তো বুঝবেন না। আসলে আমি যখন টাকা পয়সা চাইতাম কোন জিনিস চাইতাম আমার সাথে সাথে সেটা দেওয়া চেষ্টা করত জন্য আমি কোন কষ্ট না পায় তিনি আমাকে সবসময় সুখে রাখার চেষ্টা করত।
আমি আমার দাদিকে অনেক ভালোবাসি তো সবাই ভাল থাকবেন আর আমার জন্য দোয়া করবেন

