বিসমিল্লাহির রহমানীর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন।আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি।আজকে আপনাদের সাথে একটা ব্রেকিং নিউজ শেয়ার করবো।নিউজটি হলো বাংলাদেশ পাকিস্তানের ক্রিকেট ম্যাচ নিয়ে।বিগত দিন গুলোতেও এত সার্পোট কখোনো পাই নি।কিন্তু এই বার এর চিত্র একদম আলাদা।বাংলাদেশ এ খেলতে আশা পাকিস্তান দলের ও মিলেছে বাংলাদেশী দর্শকদের দ্বারা সার্পোট।যার কারনে পাকিস্তানি খেলোয়াড় দের দারুন আগ্রহ।বাংলাদেশ এর দর্শক দের এমন বিরুপ আচরণ করার পেছনে রয়েছে বর্তমান কালের বাংলাদেশ দলের বাজে পারফরম্যান্স। বাংলাদেশ দল তাদের কাঙ্খিত খেলা টা খেলতে পারছে না।অনেক মানুষ মনে করছে বাংলাদেশ দল কখোনোই এত খারাপ খেলা কখোনো উপহার দেয় নি।বাংলাদেশ মানুষ বাংলাদেশের এমন বিরুপ খেলার জন্য তারা নিজের দেশের সর্মথন বাদ দিয়ে পাকিস্তান দল কে সার্পোট করছে।তার মূল কারণ হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল এর দূর্নীতি।
প্রতিপক্ষের মাটিতে খেলতে গিয়ে সাধারণত সমর্থনের পরিবর্তে উল্টো চাপে থাকতে হয় খেলোয়াড়দের। কিন্তু বাংলাদেশের মাটিতে খেলতে এসে ভিন্ন চিত্র দেখলো পাকিস্তান। এতো সমর্থন, এত উদযাপন যেন প্রতিপক্ষের নয়, নিজেদের ঘরের মাঠে খেলতে নেমেছেন বাবর আজমরা। তাইতো এই বাংলাদেশকে পাকিস্তান মনে হচ্ছে সফরকারী ব্যাটসম্যান ফখর জামানের।তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটিতে টানা জিতেছে পাকিস্তান। দুই জয়ে আপাতত সিরিজ নিশ্চিত সফরকারীদের। এবার তাদের চোখ হোয়াইটওয়াশের দিকে। অবশ্য পাকিস্তান শুধু মাঠেই ভালো খেলতে তা কিন্তু না, বাংলাদেশের অনেক দর্শকের সমর্থন পাওয়ায় মানসিক দিক থেকে বেশ ফুরফুরে রয়েছে দলটি। গত দুই ম্যাচের চিত্রে তাই দেখা মিলেছে।খেলা হচ্ছে মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে। অথচ আগত দর্শকদের প্রথম পছন্দ পাকিস্তান।
বাংলাদেশের মাটিতে খেলা হওয়ার পরও বাংলাদেশের মানুষের সমর্থন পাচ্ছে বাবর আজমের দল। মাঠে পাকিস্তানের পারফরম্যান্সে উল্লাস ধ্বনি কিংবা পাকিস্তানের খারাপ সময়ে চিন্তার ভাঁজ সবাই প্রত্যক্ষভাবে নজরকেড়েছে সবার। তাইতো এমন সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানাতে ভুলেননি ফখর জামান।তিনি বলেন, ‘আমার তো একদমই বিশ্বাস হচ্ছে না এত সমর্থন। কারণ, ২০১৮ সালেও আমি এখানে এসেছিলাম, এত দর্শককে দেখিনি পাকিস্তানকে সমর্থন করতে। যত লোক আসছে, আমাদের সমর্থন করছে, তাদের প্রতি অনেক কৃতজ্ঞতা। বিশ্বাসই হচ্ছে না… মনে হচ্ছে, পাকিস্তানেই খেলা হচ্ছে।পুরো নিউজ টা পড়ার জন্য সকলকে অসংখ্যক ধন্যবাদ।

