বাংলাদেশে যুবক যুবতীরা অসামাজিক কর্মকান্ডে লিপ্ত হচ্ছে

M
mdraza

বিসমিল্লাহির রহমানীর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন।আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি।আজকে বাংলাদেশের সম্পর্কে অজানা গল্প শেয়ার করবো।সকলেই পড়বেন আশা করি।বাংলাদেশে গত কয়েক দশক ধরে উন্নত অনেক দেশের মতো বিয়ে বা সামাজিকভাবে স্বীকৃত সম্পর্কের বাইরে গিয়ে প্রাপ্তবয়স্ক ছেলে-মেয়েদের একত্রে বসবাস বা লিভ টুগেদারের চল দেখা যাচ্ছে।ফলে বাংলাদেশে এখনো এ ধরনের সম্পর্ক খুবই সীমিত পরিসরে এবং গোপনে রয়েছে। তবে বিশ্বায়ন ও দৃষ্টিভঙ্গির পরিবর্তনের কারণে এ ধরনের সম্পর্কের সংখ্যা ধীরে হলেও বাড়ছে বলে সমাজ বিজ্ঞানীরা বলছেন। এই বিষয়ে কথা হয়েছে ঢাকায় বসবাসকারী দুই যুগলের সঙ্গে, যারা প্রচলিত সম্পর্কের বাইরে গিয়ে একত্রে বসবাস করছেন। তাদের গোপনীয়তা এবং নিরাপত্তার স্বার্থে কারও নাম প্রকাশ করা হচ্ছে না।

 

'ক' ববলছিলেন, ''আমাদের বিয়ের ব্যাপারে দুই পরিবারই প্রাথমিক সম্মতি জানিয়েছে । কিন্তু যখন আমরা দ্বৈত-জীবন শুরু করি এসব চিন্তা মাথায় ছিল না। দুই পরিবারই তুলনামূলক রক্ষণশীল হওয়ায় তখন এতটা অন্তরঙ্গতা মেনে নিতেন না। তাই আমরা পরিবার এ সংক্রান্ত কিছুই জানতে দেইনি। পরস্পরের বোঝাপড়া দারুণ ছিল তাই পারিবারিক স্বীকৃতির কথা না ভেবেও আমরা একসাথে থাকা শুরু করেছিলাম।''বেসরকারি একটি প্রতিষ্ঠানের চাকুরীজীবী একজন তরুণী বলছেন, ''একত্রে চাকরি করতে গিয়ে আমাদের দুজনের দুজনকে ভালো লাগে। কিন্তু ওর পরিবারে অনেক দায়িত্ব রয়েছে, এখন তার পক্ষে বিয়ে করা সম্ভব নয়। আমিও এখনি বিয়ে করতে চাই না।'' ঢাকার একটি অভিজাত এলাকায় তারা একটি ছোট অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়ে থাকেন। ভাড়া নেয়ার সময় তারা স্বামী-স্ত্রী হিসাবে থাকবেন বলে পরিচয় দিতে হয়েছে।এই তরুণী বলছিলেন, আমাদের দুজনকেই ঢাকায় বাসা ভাড়া নিয়ে থাকতো। তখন ভাবলাম, তাহলে একসাথেই কেন থাকি না। দুজনের খরচ যেমন কমনে, পাশাপাশি দম্পতি হিসাবে আমরা কেমন হবো, বোঝাপড়া কেমন হবে, সেটাও পরিষ্কার হবে। এসব ভেবেই একসঙ্গে বাসা ভাড়া করে থাকতে শুরু করি।তবে দুজনের পরিবার তাদের একত্রে থাকার বিষয়ে এখনো জানে না।

 

লিভ টুগেদারে বাংলাদেশের যুবক যুবতীরা কতটা আগ্রহী হয়ে উঠেছে, এটা নিয়ে এখন পর্যন্ত বাংলাদেশে কোন গবেষণা হয়েছে হয় নি।তবে যখন যুবক যুবতীদের মধ্যে নানা ধরনের সমস্যা দেখা দেয়, তখন তাদের পারস্পরিক সম্মতির ভিত্তিতে কোন আইনগত বা সামাজিক সম্পর্কের বাইরে গিয়ে এভাবে একত্রে বসবাসের বিষয়টি বেরিয়ে আসে।'খ' জানাচ্ছিলেন, তার পরিচিত এরকম বেশ কয়েকটি যুগল রয়েছে, যারা তারা মতো একত্রে বসবাস করছেন।তবে অনেকের মধ্যেই এ ধরনের সম্পর্কের প্রতি আগ্রহ বাড়ছে বলে তিনি জানান।পুরো ঘটনা পড়ার জন্য সকলকে ধন্যবাদ।

Comments

Hi mdraza

 

 

I have noticed that your post is plagiarised. Therefore I have downvoted your post. Please consider writing unique/personal content to receive upvotes from the community.

Source of plagiarised content: 

 

https://www.bbc.com/bengali/news-59468572

 

 

 

Tips to improve: 

1. Don’t copy and paste 

2. Don’t use tools to rewrite other people's content. 

3. Write unique or personal content instead. 

 

Good luck!!