নতুন একটি দিন শুরু করতে যাচ্ছি...!

M

"আসসালামু আলাইকুম"

কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও মহান আল্লাহ তায়ালার রহমতে ভালো আছি।

গতকাল রাতে আমি নিয়ত করে শুয়েছিলাম, যে করেই হোক আজকের ফজরের নামাজটি জামাত সহকারে আদায় করব এবং আমার রুমে আরও তিনজন ব্যক্তি আছে তাদেরকেও সঙ্গে নিয়ে যাব। আল্লাহ তায়ালার শুকরিয়া আদায় করতেছি। তিনি আমার নিয়তি কবুল করেছেন এবং আজ সকালে জামাতে ফজরের সালাতটি আদায় করার তৌফিক দান করেছেন। আমি বেশ কয়েকদিন ধরে নামাজ বা সালাত আদায় করা একদম বন্ধ করে দিয়েছে শয়তানের প্ররোচনায়। প্রতিদিন বলি কাল থেকে শুরু করব সেই কালার হচ্ছিল না। গত পরশুদিন হঠাৎ করে এক কাস্টমার আমার দোকানে আসলো একটি ল্যাপটপ নিয়ে যেতে, তিনি ছিলেন কোরআনে হাফেজ প্লাস সিভিল ইঞ্জিনিয়ার, সে আমাকে ইসলাম সম্পর্কে অনেক জ্ঞান দিলেন অনেক মন্তব্য করলেন কারণ উনি যখন আমার দোকানে আসলেন তখন এশার নামাজের ওয়াক্ত হয়ে গিয়েছিল। আমার পাশেই আমার মার্কেটের মসজিদ যেখান থেকে হুজুরের তেলাওয়াত শোনা যাচ্ছিল, আমি সেই তেলাওয়াত শোনার পরেও নামাজ পড়তে যাইনি, যা একজন মুসলিম হিসেবে আমার পক্ষে করাটা মোটেও উচিত হয়নি। সেই ভদ্রলোক নামাজ পড়তে গেলেন, এবং কিছুক্ষণ পরে নামাজ শেষ করে আমার নিকট আসলেন। আমাকে বললেন ভাই আপনাকে উদ্দেশ্য করে কিছু কথা বলতে চাই আমি আমার ল্যাপটপের প্রতিদিনকার কাজ করছিলাম আমি কাজ করতেছিলাম আর সে আমাকে ইসলাম সম্পর্কে বয়ান করছিলেন একটি সময় আমি আমার হাতের কাজটি রেখে দিলাম তার কথা শুনতে বসে পড়লাম সে আমাকে সালাত বা নামাজ সম্পর্কে অনেক জ্ঞান দিলেন আমি বুঝতে পারলাম। তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিলাম কাল থেকে আবার নামাজ পড়বো। রুমে এসে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ঘুমানোর চেষ্টা করলাম বললাম কাল সকালে ফজরের নামাজ দিয়ে শুরু করবো। বাট আল্লাহ তায়ালা আমার সেই নিয়তি হয়তোবা কবুল করেননি তাই আমার আর ফজরের নামাজ পড়া হলো না, ঘুম থেকে উঠে আমার নিজের উপরে নিজের খুবই খারাপ লাগছিল আমি চেয়েছিলাম ফজরের নামাজ জামাতে পড়বো পড়তে পারলাম না আফসোস তবে হ্যাঁ আজকের বাকি চার ওয়াক্ত নামাজ আমি অবশ্যই আদায় করব তাহলে হয়তোবা আল্লাহ তা'আলা আমার নিয়তি কবুল করতে পারেন, যেই বলা সেই কাজ বাকি চার ওয়াক্ত নামাজ জামাত সহকারে আদায় করলাম। সরি এখানে একটি আমার ভুল হয়েছে, এশার নামাজটি আমি জামাত সহকারে আদায় করতে পারিনি আমার একটু কর্মব্যস্ততার কারণে কিন্তু আমি আদায় করেছি এশার নামাজটা। আর তখন আবার সিদ্ধান্ত নিলাম ফজরের নামাজ অবশ্যই পড়বো এতে আমার যাই হয়ে যাক না কেন যদি আল্লাহ তায়ালা আমাকে সুস্থ সবল এবং জীবিত রাখেন।

বাসায় এসে খাওয়া দাওয়া করে ঘুমোতে ঘুমোতে প্রায় দুটা ছয় বেজে গিয়েছে। আমি শুয়ে শুয়ে চিন্তা করতে ছিলাম হে আল্লাহ আমাকে কাল সকালে তুমি ফজরের নামাজ জামাত সহকারে আদায় করার তৌফিক দান করো আর আমার রুমে যে কয়জন লোক আছে তাদেরকে যেন আমি সঙ্গে করে নিয়ে যেতে পারি তাদের জিম্মাও আমার উপরে আল্লাহ আমি যদি উঠতে না পারি তারাও উঠবে না তুমি আমাকে ওঠার তৌফিক দান করো।

আল্লাহ তায়ালা আমার এই ফরিয়াদ কি কবুল করেছেন এবং ঠিক ৪ঃ২০ মিনিট এ আমার ঘুম ভেঙ্গে গিয়েছে আমার মোবাইলের এলারামের মাধ্যমে, সঙ্গে সঙ্গে আমি উঠে বসে পড়েছি এবং অন্য লোকদেরকেও ডাকা শুরু করেছি। তার মাঝে আমি ওয়াশরুমে গিয়ে নিজে ফ্রেশ হয়ে নিলাম বাকি তিনজন কেউ আমি জোর করে উঠিয়ে নিলাম। অবশেষে চারজন মিলে আমরা ফজরের সালাত জামাত সহকারে আদায় করতে সক্ষম হলাম, জানিনা আল্লাহ তায়ালা আমাদের এই সালাত কবুল করবেন কিনা?

তবে আজ মনটা খুবই শান্ত মনে হচ্ছে, অনেক ভালো লাগতেছে যা বলে ভাষায় প্রকাশ করতে পারবো না।

বদর মোকাম জামে মসজিদ কক্সবাজার

আজ আমি যেই মসজিদটিতে নামাজ পড়েছি তার দুটো ছবি তুলেছি একটি মসজিদের ভিতরের অংশ যখন সবাই মোনাজাতে ছিলেন তখন। আরেকটি মসজিদের বাইরের অংশ কিন্তু বাইরের অংশটি তেমন ভালোভাবে আমি ছবি তুলতে পারিনি কারণ আমার বন্ধু আমাকে বলতেছিল পাশ দিয়ে আজকে যে নামাজ পড়েছিস সেটা কি ফেসবুকেও দিতে হবে, এ কথাটা শুনে আমি একটু লজ্জা অনুভব করলাম তাই ছবিটা আর ভালোভাবে তোলা হলো না আমি চেয়েছিলাম মসজিদের প্রত্যেকটা সেক্টরের ছবি আপনাদের সাথে শেয়ার করার জন্য। মসজিদটি অনেক সুন্দর তার হলো না।

বদর মোকাম জামে মসজিদ কক্সবাজার 

যাক অন্য একদিন মসজিদের রিভিউ পোস্ট করব আপনাদের জন্য।

আজ এ পর্যন্তই তবে আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন পাঁচ ওয়াক্ত নামাজ জামাত সহকারে আদায় করতে পারি আর আল্লাহ তাআলা আমাকে যাতে হেদায়েত দান করেন।

আমিও দোয়া করতেছি আল্লাহ তায়ালা আপনাদের উপরে রহমতে হেদায়েত দান করুক আপনারাও যাতে পাঁচ ওয়াক্ত নামাজী হতে পারেন আমিন।

আল্লাহ হাফেজ

Comments