প্রবাসী জীবন

M

                বিসমিল্লাহির রাহমানির রাহিম

আজ আমি আমাদের প্রবাসী ভাইদের কে নিয়ে ছোট্ট একটি গল্প বলতে চাই।

প্রত্যেকটা মানুষ দুনিয়ার জমিনে স্বাচ্ছন্দ ময় জীবন যাপন করতে চায়। আর এই সাত সন্দ ময় জীবন যাপনের জন্য আমাদের অর্থের প্রয়োজন হয়। আর প্রত্যেকটা পুরুষই চায় তার ফ্যামিলিকে সুন্দর একটা জীবন দিতে। যেখানে তাদের কোন অভাব থাকবে না সবাই হাসি খুশি থাকবে। দুবেলা পেট ভরে খাবার খাবে সুন্দর সুন্দর পোশাক পরবে। তাই পরিবারের কথা চিন্তা করে পরিবারের সুখের জন্য নিজের সুখকে বিসর্জন দিয়ে বিদেশের মাটিতে পাড়ি জমায়। শুরু হয়ে যায় জীবন যুদ্ধ।

Image source

প্রবাসী:

আসুন প্রথমেই জানে প্রবাসীরা প্রথমে কিভাবে বিদেশের মাটিতে পাড়ি জমায়। বেশিরভাগ বিদেশগামী মানুষরা নিজের সবকিছু সম্বল ঘরবাড়ি ভিটা বিক্রি করে বিদেশে যায়। অনেক স্বপ্ন নিয়ে অনেক আশা নিয়ে যে তারাই একদিন এ সবকিছুই ফিরে পাবে যা হারিয়েছ। বাবা-মাকে মুখে হাসি ফোটাবে, বোনকে ধুমধাম করে বিয়ে দিবে, ভাইকে অনেক বড় শিক্ষিত বানাবে। আসলে কি সবাই সেই স্বপ্ন পূরণ করতে পারে?

 

প্রবাসীদের কাজ ও অর্থ উপার্জন:

প্রবাসীরা যেসব কাজ করে তা যদি তাদের বাবা-মা দেখতো নিজ চোখে। আমার মনে হয় তাদের চোখের পানিতে এই দুনিয়া ভেসে যেত। ভাই বাংলাদেশের 30 টেম্পারেচার হলেই মানুষ ঘর থেকে বের হতে পারে না তাদের শরীর পুড়ে যায় আর প্রবাসীরা প্রত্যেকটা দিন ৪০ টেম্পারেচার কাজ করে চিন্তা করে দেখুন কি পরিমান কষ্ট করে তারা আর তাদের এই অর্থ উপার্জন 100% হালাল।

Image search

রেমিটেন্স যোদ্ধা:

প্রত্যেকটা প্রবাসী এক একটা রেমিটেন্স যোদ্ধা। তাদের এর রেমিটেন্সে আমাদের দেশের অনেক উন্নয়নমূলক কাজ হয়, এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন দেওয়া হয়। আর এসব কর্মকর্তা-কর্মচারীরা আমাদের যোদ্ধাদেরকে কামলা বলে আখ্যায়িত করে শুনে অনেক কষ্ট পাই শিক্ষিত সমাজে মূর্খদের বসবাস তাও আবার শিক্ষিত মূর্খ।

image source

প্রবাসীদের টাকার অভাব:

সত্যি কথা বলতে প্রবাসীদের কখনো টাকা-পয়সার কষ্ট বা অভাব হয় না। প্রত্যেকটা প্রবাসী একটাই অভাব ভালোবাসার ও ভালোবাসার মানুষটির।

Image search

প্রবাসীদের স্ত্রী:

বেশিরভাগ প্রবাসী তাদের স্ত্রীদের কে নিয়ে সুখী হতে পারে না প্রবাসীরা সারাদিন কষ্ট করে গাধার মত খাটে সন্ধ্যায় বাসায় ফেরে আত্ম তৃপ্তি পাওয়ার জন্য ছেলে সন্তান কে ফোন দে��় স্ত্রীর সাথে কথা বল তখনই দেখি বিজি ব্যস্ত অন্য কোথাও তারপর শুরু হয় তাদের সাথে ঝগড়া কথা কাটাকাটি অন্য ছেলের সাথে কথা বলছে তার স্ত্রী স্বামীর কষ্টের উপার্জনের টাকা দিয়ে দেশী বিদেশী পারফিউম গায়ে মেখে পর পুরুষের সাথে পরকীয়ায় লিপ্ত হয়ে যায় আর সেই নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব লেগেই থাকে এর থেকে বড় কষ্ট পৃথিবীতে আর কোন পুরুষের হতে পারে না যে তার স্ত্রী তার বিছানা ছেড়ে অন্য কারো বিছানায় আনন্দ উপভোগ করো যার জন্য এত কষ্ট করে অর্জন উপার্জন করে আর সে তার বিশ্বাসকে ভঙ্গ করে অন্য সম্পর্কে জড়িয়ে পড���ে আমি নিজ চোখে দেখেছি আমি একজন প্রবাসী হাজারো প্রবাসীর চোখের কান্না ওই একটা কারণ তার স্ত্রী ভালো না পর পুরুষের সাথে মেলামেশা এর থেকে বড় কষ্ট আর যন্ত্রণা আর কিছু হতে পারে না কি হবে টাকা পয়সা দিয়ে যেখানে ভালোবাসাই না থাকে।

Image search

প্রবাসীদের বাবা-মা:

প্রবাসীদের কষ্টের মধ্যে অন্যতম কষ্ট তার বাবা-মা থেকে বিচ্ছিন্ন থাকে। প্রবাসীদের বাবা-মায়েরাও অনেক কষ্টে থাকে তার আদরের কলিজার টুকরা ছেলেকে ছেড়ে। সন্তান অসুস্থ হলে প্রবাসীদের বাবা-মা তার সন্তানকে দেখতেও পারেন একটু সেবা-যত্ন করতে পারেনা আদর করে বুকে জড়িয়ে নিতেও পারে না ঠিক তেমনি প্রবাসীরাও তাদের বাবা-মা অসুস্থ হলে পাশে এসে দাঁড়াতে পারে না ভালো চিকিৎসার জন্য টাকা দিতে পারে সে বাবা-মায়ের পাশে দাঁড়াতে পারে না আবার বাবা-মা মারা গেল তাদের শেষ মুখখানা দেখা হয়না শেষ বিদায়ের খবর নিয়েই কষ্ট বেদনা বুকে নিয়ে সেই সুদূর প্রবাসে বসে থাকতে হয় বাবা-মায়ের কবরের মাটি দেওয়ার সময় না প্রবাসীদের এই প্রবাস জীবন যাদের সুখের জন্য দেশ ত্যাগ করল তাদের বিদায় বেলায় পাশে থাকতে পারে না। এর থেকে আর কি কষ্ট হতে পারে একজন সন্তানের একটা বাবা-মায়ের।

 

আজ এ পর্যন্তই থাক, আসলে প্রবাসীদের জীবনী লেখা সম্ভব না, লিখে কাউকে বোঝানো যাবে না। তাদের কষ্ট তাদের অনুভূতি কাউকে বোঝানো যাবে না‌ একমাত্র সেই বুঝে যে প্রবাসী‌। আসুন আমরা সবাই একটু প্রবাসীদের কে ভালবাসি। আমি প্রত্যেকটা প্রবাসী ফ্যামিলি দেরকে বলব প্লিজ দয়া করে প্রবাসীদের সাথে খারাপ আচরণ করবেন না প্লিজ প্লিজ প্লিজ।

 

 আল্লাহতালা আপনাদের সবাইকে মঙ্গল করুক আজ এখানেই শেষ করছি।

Comments