মাত্র এক মৌসুমী শেষ হতে পারে নিওনেল মেসির প্যারিস সেন্ট জার্মেই(পিএসজি)কেরিয়ার। লক্ষ্য পূরণ না হলে কঠিন সিদ্ধান্তটা দ্রুতই নিয়ে নিতে পারেন আর্জেন্টাইন খুদেরাজ, এমনটাই দাবি করছেন বার্সেলোনার সাবেক মিডফিল্ডার লুবো কারেস্কু।
গত মৌসুমে মেসির দল বদল ছিল বিশ্ব ফুটবলের আলোচিত ঘটনা, বার্সেলোনার সঙ্গে 21 বছরের সম্পর্ক শেষ করে পিসিতে যোগ দেন ফুটবল জাদুকর । মেসি-নেইমার ফের জুটি জমবে এমনটাই প্রত্যাশা ছিল ফুটবল প্রেমীদে।
কিন্তু বার্সার মত এই জুটি পিএসজিতে জমেনি, বরং প্যারিসে যেন মানাতিই গাম জড়ছে মেসির।কোচ মাউরিসিও পচেওিনহোর সঙ্গে বোঝাপড়ার সমস্যা তো আছেই। মাঠের পারফরম্যান্সও সেই আগের মেসি কে খুঁজে পাওয়া যাচ্ছে না,
লীগ অনে ১১ ম্যাচে করেছেন মাত্র একটি গোল।
এখন শুধু একটাই আশা বাকি,চ্যাম্পিয়নস লিগ। বার্সার হয়ে ৪বারের চ্যাম্পিয়নস লীগ জয়ী তারকা যদি পিএসসিতে প্রথম শিরোপা লীগ এনে দিতে ব্যর্থ হন, তবে এই মৌসুমী হতে পারে তার এই কেলাবের শেষ।
মনে করছেন বার্সার সাবেক ফুটবল তারকা কারেস্কো।

