Serey weekly writing contest-2 [my first day school (বিদ্যালয়ে আমার প্রথম দিন)]

M
mdmukul

আসসালামুআলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কিছুদিন আগে serey weekly writing contest-1 এর আয়োজন করা হয়েছিল, সেখানে লেখার বিষয় ছিল নিজের দাদা-দাদি কে নিয়ে স্মৃতিবিজড়িত ঘটনা। দুঃখের বিষয় হল আমার দাদা-দাদি কাউকে আমি দেখিনি, তাই সেখানে জয়েন হতে পারিনি।

তারপরই আবার চলে এলো Serey weekly  writingcontest-2 আজকের লেখার বিষয় হল আমার প্রথম দিন স্কুলে কিভাবে কেটেছিল। আমি আর কথা না বাড়িয়ে লেখা শুরু করছি।

আমার জীবনে সেরকমভাবে প্রথম দিনই স্কুলে যাওয়ার সময় কোন প্রকার আনন্দ-উল্লাস ছিল না।আমি এমনিতেই সবার সাথে ছোটবেলা থেকেই স্কুলে যেতাম। আমার বয়স যখন চার বছর তখন থেকেই আমি স্কুলে যাই। আর সেই থেকেই আমার স্কুল জীবন শুরু। তবে এগুলোর একটাও আমি আমার স্কুলের প্রথম দিন হিসেবে ধরতে পারিনি। 

আমি যখন কোনো কারণবশত স্কুল পরিবর্তন করে অন্য স্কুলে ভর্তি হলাম সেই দিনটাকেই আমার স্কুলের প্রথম দিন হিসেবে আমি ধরে নিয়েছি। আমি নদীভাঙ্গন এলাকা তে থাকি। আমি যখন প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হই আমার রোল হয় ১। ক্লাসের ফার্স্ট বয় হওয়ায় আমার ক্লাসে যাওয়ার আগ্রহ ছিল বেশি। নদীর ভাঙ্গনের কারণে আমাকে সেই বিদ্যালয় ছেড়ে যেতে হয়। যেদিন নতুন বিদ্যালয় ভর্তি হব তার আগের দিন রাতে আমি খুব উত্তেজিত ছিলাম, আমিতো এখানে কাউকে চিনি না সেই কারণে। আমার বাড়ির পাশের একজন আমাকে এবং তার ছেলেকে নিয়ে স্কুলে গেল। সেখানে যাওয়ার পর শ্রেণী শিক্ষিকা আমাকে কিছু প্রশ্ন করলো, আমি খুব সহজেই সেগুলোর উত্তর দিয়ে দিলাম।

আমাকে ওই দিনই তাদের স্কুলে ভর্তি করে নিলেন। যেহেতু আমি কাউকে চিনিনা তাই ম্যাডাম আমাকে সবার সাথে পরিচিত করিয়ে দিলেন। আমি প্রথম দিন কারো সাথে কোন প্রকার কথা বলিনি, একদম বোকার মতো বসে ছিলাম। ম্যাডাম আমাকে দুই একটা করে প্রশ্ন করছে আর আমি সেগুলোর উত্তর দিচ্ছি। কিভাবে মূলত ওই দিন আমি আমার পুরো ক্লাস টাইম কাটিয়ে দিয়েছিলাম। কিছুদিন যাওয়ার পরে সবার সাথে বন্ধুত্ব হয়েছিল।

আমার জীবনে নতুন বিদ্যালয়ের প্রথম দিন একবার নয় তিন তিনবার হয়েছে। বিদ্যালয়ে প্রথম দিনের সাথে আমি তিনবার পরিচিত। বর্তমান সময়ে আবার নতুন করে কলেজে পরিচিত হবার পালা। এবার আমি ইন্টার প্রথম বর্ষের ছাত্র সবাই আমার জন্য দোয়া করবেন।

আজকের মত আমার লেখা এখানেই শেষ করছি।ধন্যবাদ আমার জীবনে ঘটে যাওয়া সামান্য কিছু কথা আপনাদের সাথে শেয়ার করলাম এবং সেটা আপনারা পড়লেন সেজন্য।

আল্লাহাফেজ।

Comments

sereybd

Congratulations! @mdmukul, you have won the first place on "Weekly Writing Contest - 2" organised by SereyBangladesh.

Your rewards:

 

 i) 100% upvote from @opsin.

    ii) 80% upvote from @looking.

                  iii) 100% upvote from @sereyibu351.

                  iv) 100% upvote from @killerkuasha.

 v) 150 serey coin ( liquid ).