#1 এটা আমার দৈনন্দিন রুটিন।

M
mdmukul
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ! আমিও ভালো আছি। তবে কি নিয়ে লিখব সেটা নিয়ে খুবই চিন্তিত। অবশেষে সিদ্ধান্ত নিলাম আজকে সারাদিন যা করেছি তাই নিয়েই লিখব।


সারাদিন সময় কাটে অলসভাবে। কোন কাজকর্ম নেই, মোবাইল চালানো ছাড়া। অবশ্য এখন কলেজ শুরু হয়েছে, ক্লাস চলছে কিন্তু ক্লাসে উপস্থিত হতে আমার ভালো লাগেনা। তাই বাড়িতেই আছি সারাদিন। প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠা হলেও, আজকে অনেক দেরিতে ঘুম থেকে ওঠা হয়েছে। এরপর প্রতিদিনের মতোই মোবাইল ফোন নিয়ে বসা। সকালবেলায় লেখালেখির কাজ শুরু হয়, সন্ধ্যা বেলায় আবার সেই লেখালেখির কাজ দিয়েই দিনটা শেষ হয়ে যায়। মূলত ব্যস্ততার মাঝে কাটানো সময় এটাই।
 

মাঝে মাঝে বাইরে ঘোরাফেরা, বন্ধুদের সাথে আড্ডা দেওয়া মূলত এগুলোই আমার কাজ। তবে আজকে দুপুরটা অন্যভাবে কাটিয়েছি। প্রতিদিন দুপুরেও মোবাইল নিয়ে থাকি, আজকে হঠাৎ মন চাইলো একটু ঘুমাতে। দুপুরবেলা প্রায় দুই থেকে আড়াই ঘন্টা ঘুমিয়েছি, আজকে মনটা অনেক পরিষ্কার লাগছে। যেখানে প্রত্যেকদিন মাথায় প্রচুর ব্যথা অনুভূত হয়, সেখানে আজকে একদম সুস্থতা বোধ করছি। সুস্থ থাকতে অবশ্য দৈনিক একটু সময় ঘুমানো উচিত, অতিরিক্ত ব্যস্ততার কারণে আর সেটা হয় না। এখন সন্ধ্যা হয়েছে, এখনো মোবাইল নিয়ে বসে আছি তবে আশা করছি খুব তাড়াতাড়ি এই সময়টাতে মোবাইল নিয়ে বসে থাকা ছেড়ে দিতে হবে। আজকের মত এই পর্যন্তই, আবার আসবো আমার সারাদিনের কাজকর্মের রুটিন নিয়ে। আল্লাহ হাফেজ!

Comments

sereybd

অভিনন্দন, আপনার পোস্ট @sereybd দ্বারা কিউরেট করা হয়েছে। Serey Bangladesh কমিউনিটিতে পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ

৥realsort-elyas দ্বারা ম্যানুয়ালি কিউরেট করা হয়েছে

yowl

`

Your post has been Curated by @Yowl. Keep Posting Quality Content

Thanks for posting on Serey

Consider your Witness vote for @Yowl

 

`