হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন? আমিও ভালো আছি। একটা খুশির সময়, উপভোগ করার মজা শেয়ার করতে চলেছি আপনাদের সাথে। আপনারা অবগত আছেন যে, ছেরি বাংলাদেশ প্ল্যাটফর্ম আবারো নতুন করে সাজানো হয়েছে। আনুষ্ঠানিকভাবে কোন হ্যাংআউট না হলেও, গতকাল রাত্রে প্রথমবারের মতো নতুন সার্ভারে হ্যাংআউট করা হয়। Discord সার্ভারে সমস্যা থাকার কারণে, google meet-এ হ্যাংআউট করা হয়। সেখানে আমাদের সম্মানিত এডমিন এবং মডারেটর বৃন্দ ছেরির ভবিষ্যৎ নিয়ে বিভিন্ন আলোচনা করেন। সেখানে একটা মজার আকর্ষণ ছিল। যেটার কারণে অধীর আগ্রহে অপেক্ষা করছিলো সবাই। ছোটখাটো একটা গিভওয়ে আয়োজন করা হয়েছিল।
সেরে বাংলাদেশ প্ল্যাটফর্মের এই গিভওয়ে স্বল্প পরিসরে হলেও, আমার কাছে এটা অনেক মূল্যবান ছিলো। এখানে বাক্য রচনা করার প্রতিযোগিতা হয়। অনেকেই বিজয়ী হয়েছেন এখানে,তবে সেই ভাগ্যবানদের মধ্যে আমার নামটাও রয়েছে। সম্মানিত এডমিন এবং মডারেটর ভাইদের বিচার বিবেচনায় আমি পুরস্কার বিজয়ী হই। সবচেয়ে বড় আনন্দের বিষয় এখানে আমার নাম ঘোষণা করা হয়েছে।
ইতিমধ্যে পুরস্কারও পেয়ে গেছি। আমার ওয়ালেটে ইতিমধ্যে ছেরি কয়েন চলে এসেছে। আমি অত্যন্ত খুশি, প্রথম কোন একটা প্রতিযোগিতা যেখানে আমি পুরস্কার জিতেছি। বাংলাদেশ প্ল্যাটফর্মের জন্য শুভকামনা! আশা করছি ভবিষ্যতে এরকম আরো অনেক গিভওয়ে আয়োজন করা হবে। ছোট থেকেই ধীরে ধীরে, অনেক বড় বড় কনটেস্ট হবে। সবশেষে এডমিন, মডারেটর এবং সকল ইউজারদেরকে শুভকামনা ও ধন্যবাদ জানাই। ছেরি বাংলাদেশ প্ল্যাটফর্ম দীর্ঘজীবী হোক।


Congratulations 🎉.
অভিনন্দন, আপনার পোস্ট @sereybd দ্বারা কিউরেট করা হয়েছে। Serey Bangladesh কমিউনিটিতে পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ