সেরি বাংলাদেশ কমিউনিটির এডমিন ভাই❤️❤️❤️

M
mdmukul

আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহ তায়ালার অশেষ মেহেরবানীতে আমিও ভালো আছি। আমি সেরি বাংলাদেশ প্ল্যাটফর্মে প্রায় একমাস যাবত কাজ করে আসছি। এখন এ প্লাটফর্ম এর সকলকে আমার খুব পরিচিত মনে হয়। আজকে আমি এই প্ল্যাটফর্মের এমন তিনজন ব্যক্তির কথা আলোচনা করব যারা শুধু সেরি প্ল্যাটফর্মের সম্মানিত সদস্য নয় বরং নেতা।

 

আমার এই অল্প কথাতে আপনারা নিশ্চয় এতক্ষণে বুঝে গেছেন আমি কোন তিন ব্যক্তির কথা বলতে চলেছি। হ্যাঁ বন্ধুরা এরা হলেন আমাদের সেরি বাংলাদেশ প্ল্যাটফর্মের এডমিন ভাইয়ারা।

 

সেরি বাংলাদেশ প্ল্যাটফর্মের 3 জন এডমিন রয়েছে।

এরা হলেনঃ

১. ইয়াসিন ভাই

২. সোহান ভাই এবং

৩. ইব্রাহিম ভাই।

 

 

প্রথমেই আমি ইয়াসিন ভাইয়ের সম্পর্কে বলবো। অধ্যাবসায় এর আরেক নাম আমাদের ইয়াসিন ভাই। ইয়াসিন ভাইকে অসংখ্য ধন্যবাদ আপনি সবার জন্য সেরি বাংলাদেশ প্ল্যাটফর্ম এর মত একটা সুন্দর কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। বাংলাদেশে অনেক যুবক রয়েছে যারা বেকার অবস্থায় কাজের জন্য ঘোরাঘুরি করছে। এমতাবস্থায় আপনার এ সাইটে কাজ করে তারা ভবিষ্যতে নিজেদের ক্যারিয়ার গরতে পারবে। আমি আপনাকে ধন্যবাদ দেওয়ার ভাষা হারিয়ে ফেলেছি। এভাবে সকল সাধারণ ব্যবহারকারীদের সম্পন্ন নিজ দায়িত্বে সাপোর্ট করে যাচ্ছেন। দোয়া করি আপনি এবং সেরি বাংলাদেশ প্ল্যাটফর্ম অনেক দূর এগিয়ে যাক। উন্নতির উচ্চ শিখরে পৌঁছে যাক। আমি আরো দোয়া করি আপনি যেভাবে সকলের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন এভাবে যেন নিঃস্বার্থভাবে সকলের পাশে থাকতে পারেন। আল্লাহতায়ালা যেন আপনাকে দীর্ঘ হায়াত দান করে।

 

এবার আসি আমাদের সোহান উচ্ছাস ভাইয়ের কাছে।

সোহান ভাই সেরি বাংলাদেশ প্ল্যাটফর্মেরসকল সাধারণ ব্যবহারকারীদের অফিশিয়াল ভাবে আপ- ভোট দিয়ে থাকেন। সারাদিন কাজ করার পর যদি কাউকে বারবার কোন প্রশ্ন করা হয় , বিশেষ করে যদি একই প্রশ্ন বারবার করা হয় তাহলে তার অবশ্য বিরক্ত লাগে। কিন্তু আমি কখনোই সোহান উচ্ছাস ভাইকে বিরক্ত হতে দেখিনি। যখন কোন সাধারণ ব্যবহারকারী কোন সমস্যায় পড়ে এবং সাপোর্ট মেম্বাররা তার সমাধান দিতে না পারে তাহলে আমাদের সোহান ভাই খুব সুন্দর করে সে সমস্যার সমাধান করে দেন। আসলে সোহান ভাই সেরি বাংলাদেশ প্লাটফর্মে আপনার অবদান অতুলনীয়। 

দোয়া করি আপনি এ প্লাটফর্ম কে সাথে নিয়ে আরো অনেক দূর এগিয়ে যান। 


সর্বশেষ আমি যার কথা বলব তিনি হচ্ছেন আমাদের ইব্রাহিম ভাই। 

ইব্রাহিমভাই নিজেও সেরি প্ল্যাটফর্মের সকলের জন্য অনেক ভাবেন। কারণ এই গত কয়েকদিন আগে তিনি খুব অসুস্থ ছিলেন। তারপরও তিনি কমিউনিটিতে এসে সকলের খোঁজখবর নিয়ে গেছেন। আসলে প্ল্যাটফর্ম এর সকল এডমিন ভাই খুব ভালো।



আমি তিন জন এডমিন ভাই এর জন্যই দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের কে দীর্ঘ হায়াত দান করুক এবং এভাবে সকলের পাশে থেকে এবং সকলকে সাথে নিয়ে পথ চলার তৌফিক দান করুক।

 

সবাইকে আমার এই লেখাগুলো কষ্ট করে পড়ার জন্য অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ জানাই। 

Comments