আসসালামুআলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করব সেটা হচ্ছে আপনাদের অস্তিত্ব নিয়ে।
কখনোই আপনারা নিজেদেরকে ছোট মনে করবেন না।
সব সময় নিজেকে বড় মনে করার চেষ্টা করবেন অবশ্যই এক সময় অনেক বড় হতে পারবেন।
একটা সময় যখন আমিও নিজেকে অনেক ছোট মনে করতাম।
আমি যখন ক্লাস সেভেনে পড়ি তখন আমি একটা অনুষ্ঠানে যাই। অনুষ্ঠানটি ছিল মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান এবং সনদপত্র বিতরণ।
আমি ক্লাসের সেকেন্ড বয় ছিলাম । যেহেতু ফার্স্ট, সেকেন্ড, থার্ড পার্সনের সেখানে যাওয়ার কথা ছিল।
তাই আমি সাধারন ভাবেই সেখানে গিয়েছিলাম।
তখন সেখানে উপজেলার টিওনো অফিসার বলেছিল গুরুত্বপূর্ণ কিছু কথা ।
সেখানে সে বলেছিল তোমরা কখনই নিজেদেরকে ছোট মনে করবে না।
তারপর সে নিজের জীবনের কথা বলেছিল যখন সে ক্লাস নাইনে উঠেছিল, তখন তার ফলাফল টা খারাপ হয়েছিল। তাকে সবাই অনেক কথা শুনিয়েছিল।
সে নাকি তখন থেকে প্রতিজ্ঞা করেছিল যে আগামী বছর আমি ফার্স্ট হবো। তার এই কথা শুনে শিক্ষক তাকে অপমান করেছিল আর বলেছিল তুই কখনো ফার্স্ট হতে পারবি না। তখন থেকে চেষ্টা করতে থাকে এবং ক্লাস টেনে উঠে তার রোল 1 হয়। যখন স্কুলে প্রথম রেজাল্ট আনতে যায় তখন স্যার তাকে বলে তুই মনে হয় পাস করিস নি। কারণ এখানে তো তোর নাম দেখতে পাচ্ছি না। উনি তখন স্যার কে বললেন আমি একটু দেখি, উনি দেখলেন সত্যিই তো আমার নাম নেই।প্রথমে সে একটু মন খারাপ করলেন তারপর ভাবলাম যে একটু উপরের দিকে দেখি তখন দেখলেন সর্বপ্রথম তার নাম। ওই সময়টাতে শিক্ষককে তিনি বলেছিলেন আপনার চোখটা কি কখনোই উপরের দিকে উঠে না? উনি বলেন এ প্রথমবার আমি শিক্ষকে অপমান করেছিলাম। সে আরো বলেন স্যার তখন একটু লজ্জিত হয়েছিলেন।এভাবে তিনি তার জীবনের গল্প দিয়ে আমাদের কে বুঝিয়েছিলেন যে নিজেকে কখনো ছোট মনে করা যাবে না। সর্বদায় মনে করতে হবে আমি সবার বড় এবং আমি এটা করতে পারব।
তিনি আমাদেরকে ঐদিন আরো একটা কথা বলেছিলেন তোমরা সবাই আজকে আমার কাছে প্রতিজ্ঞা করো কোনদিন তোমরা মাদকদ্রব্য সেবন করবে না। আমরা সবাই তার কথায় রাজী হয়ে ছিলাম।
আসলে স্যার আমাদেরকে এত সুন্দর ভাবে বুঝিয়ে বলবেন প্রথমে তার কথা শুনে কিছুতে ভাবতে পারিনি। পরবর্তীতে যখন কথা বলা শুরু করেছিল তখন বুঝতে পেরেছিলাম স্যারের কথার কতটা জস আছে।
সেদিন আমি আরেকটা শিক্ষা নিয়ে ছিলাম কখনো কারো বাহ্যিক রূপ দেখে বিচার করা উচিত নয়।
আমার কথাগুলো ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন।
সেই সাথে কথা গুলোর মত নিজেকে পরিবর্তন করার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে।
আমি যে ছবিটি যুক্ত করেছি সেটি গুগল থেকে নেওয়া হয়েছে।


অভিনন্দন! আপনার পোস্টটি সেরিবাংলাদেশের কমিউনিটি আইডি থেকে কিউরেশন করা হয়েছে। আপনি সেরি বাংলাদেশ ডিসকর্ড সার্ভারে get_upvote_serey চ্যানেলে আপনার পোস্ট লিঙ্ক জমা দিয়ে প্রতি 24 ঘন্টার মধ্যে একবার আমাদের কমিউনিটি থেকে ভোটের অনুরোধ করতে পারবেন, ধন্যবাদ।
Join sereyBangladesh Discord server:- Join Discord (https://discord.com/invite/kdatp2dX)
Join sereyBangladesh Telegram :- Join Telegram (https://t.me/SereyBangladesh)