ভুত কথাটা শুনলেই শরীরের মধ্যে কেমন যেন একটা অনুভব হয়। শরীর শিহরিত হয়ে উঠে।
কিন্তু বাস্তব জীবনে ভুত দেখার মতো অভিজ্ঞতা হলে কেমন হয়।
দিনটি ছিলো শুক্রবার আমি খুব দ্রুত পড়াশোনা শেষ করে শুয়ে পড়লাম।
কারন শুক্রবারে রাত ১২টায় রেডিও ফুর্তিতে ভুত এফএম শুনি।আসলে ভুতের অস্তিত্ব আছে এরকম অনেকেই বিশ্বাস করে না। আমিও বিশ্বাস করতাম না।
আগেই বলে রাখি আমার রুমের দরজা উত্তর দিকে, জানালা পশ্চিম দিকে এবং দক্ষিণ দিকে।
পশ্চিম পাশের জানালাটা খুললেই দেখা যায় অনেক বড় বাঁশঝাড়। বাঁশঝাড়ের মধ্যে আছে কবরস্থান।
এখন মুল কথায় আসি, ঘুমানোর আগে আম্মু বলেছিল জানালাটা লাগিয়ে দিয়ে ঘুমাস।
কিন্তু আমি কোন পাত্তা না দিয়ে প্রতিদিনের মতোই জানালা খুলেই ঘুমিয়ে পড়লাম।রাত্রি তখন বারোটা বাজার দশ মিনিট বাকি। আমার ফোনে এলার্ম বেজে উঠল। আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম। একটু পর কিছু একটা অনুভব করলাম।মনে হচ্ছে অনেক দুর থেকে কোন একটা মেয়ের কান্নার আওয়াজ ভেসে আসছে। আমি ভাবলাম গ্রামাঞ্চলে,কেউ হয়তোবা কান্না করছে। একটু পর মনে হলো কান্নার আওয়াজটা আমার রুমের চারিদিকে ঘুরছে।
আমি আমার মনকে বোঝাতে চেষ্টা করলাম যে এটা আমার মনের ভুল। কিন্তু আমি আমার মনকে কিছুতেই বোঝাতে পারলাম না। এবার আমি ভয় পেয়ে গেলাম।কান্নাটা আগে ছিলো এখন মনে হচ্ছে তিনজন কান্না করছে। একজন মহিলা ও দুইজন বাচ্চার কান্না শোনা যাচ্ছে। আমি একটু সাহস করে জানালার কাছে গেলাম। কিন্তু আমি বাইরে কিছুই দেখতে পেলাম না। কিন্তু আমার নজর পরলো কবরস্থানের দিকে । আমার মনের মধ্যে তখন নানান চিন্তা ঘুরপাক খাচ্ছে। আমি তারাতাড়ি করে জানালা লাগিয়ে দিলাম। ভয়ে আমার মুখ দিয়ে কথা বেরোচ্ছিল না। আমি গুটিসুটি মেরে বিছানায় শুয়ে রইলাম। কিছুক্ষণ পর আবার একজন পুরুষ মানুষের কন্ঠ শুনতে পেলাম। আমি স্পস্ট বুঝতে পারলাম আমার নাম ধরে দুইবার ডাক দিয়েছে। আমি কোন কথা বলছি না চুপচাপ শুয়ে আছি। হঠাৎ করে কখন যে ঘুমিয়ে পরেছি আমি জানি না। কিন্তু যখন ঘুম থেকে উঠি তখন মুয়াজ্জিনের আযান ভেসে আসছে।
দুইদিন পর আমার শরীরে জ্বর এসে গেল। অনেক ওষুধ খেয়েও আমার জ্বর ঠিক হলো না।
আমাকে সবাই জিজ্ঞেস করল কি হয়েছে ভয় পেয়েছিস নাকি?
আমি লজ্জায় কিছু বলছি না কারণ আমি ভুত বিশ্বাস করিনা।
অবশেষে সবার কাছে প্রকাশ করলাম আমি ভুত দেখে ভয় পেয়েছি।
পরবর্তীতে জানতে পারি এখানে অনেকের সাথেই নাকি এরকম ঘটনা ঘটে থাকে।
এভাবেই আমার প্রথম ভুত বিশ্বাস অভিজ্ঞতা হয় ।
আমি আর এখন ভুত এফএম শুনি না।
আমি যে ছবিটি যুক্ত করেছি তা ফেইসবুক থেকে নেয়া।


অভিনন্দন! আপনার পোস্টটি সেরিবাংলাদেশের কমিউনিটি আইডি থেকে কিউরেশন করা হয়েছে। আপনি সেরি বাংলাদেশ ডিসকর্ড সার্ভারে get_upvote_serey চ্যানেলে আপনার পোস্ট লিঙ্ক জমা দিয়ে প্রতি 24 ঘন্টার মধ্যে একবার আমাদের কমিউনিটি থেকে ভোটের অনুরোধ করতে পারবেন, ধন্যবাদ।
Join sereyBangladesh Discord server:- Join Discord (https://discord.gg/YKPqUku8)
Join sereyBangladesh Telegram :- Join Telegram (https://t.me/SereyBangladesh)