বিসমিল্লাহির রাহমানির রাহিম
আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভাল আছি।
দিন দিন অগ্রগতির পথে সেরি প্ল্যাটফর্ম। এই প্লাটফর্মে আমি গত এক বছর যাবৎ কাজ করে আসছি। এই পর্যন্ত অনেক সফলতা পেয়েছি। এখানে আমি একবার আমার পরিচয় মূলক পোস্ট করেছিলাম, তবে দীর্ঘদিন পরে যেহেতু বাংলাদেশ কমিউনিটি থেকে পোস্ট করা হচ্ছে তাই আবারও পরিচয় পোস্ট করছি।
আমি শেখ তুহিন। এটা আমার ডাকনাম, আমার ভালো নাম আব্দুল আওয়াল। আমি পেশায় একজন ছাত্র। অনেক সময় ছাত্রদের অনলাইন ভিত্তিক বিভিন্ন জায়গায় সময় দিতে কষ্ট হয়। আমার ক্ষেত্রেও অনেকটাই সেরকম। আমি এবার উচ্চমাধ্যমিকে পড়াশোনা করি। ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর সেমিস্টারের ছাত্র আমি। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় পড়াশোনা খুব ভালো যাচ্ছে।
এখানে যে ইউজার নেম টা দেওয়া হয়েছে, সেটা আসলে আমার নাম বা অন্য কারো নাম নয়। আমার বাবার জাতীয় পরিচয় পত্র দিয়ে অ্যাকাউন্ট করেছিলাম, তাই এখানে বাবার নামই ব্যবহার করেছি। দুঃখজনক! তখন জানতাম না যে, যে কোন ইউজার নেম ব্যবহার করা যায় এখানে। তবে এখন অনেক টাই ম্যানেজ করে নিয়েছি সবাইকে। আলহামদুলিল্লাহ! সেরি বাংলাদেশ পূর্বে আমাদের সাথে ছিল আশা করি ভবিষ্যতেও থাকবে। সবার সুস্বাস্থ্য কামনা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন খোদা হাফেজ।


অভিনন্দন, আপনার পোস্ট @sereybd দ্বারা কিউরেট করা হয়েছে। Serey Bangladesh কমিউনিটিতে পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ
`
Your post has been Curated by @Yowl. Keep Posting Quality Content.
Thanks for posting on Serey
Consider your Witness vote for @Yowl
`