আসসালামু আলাইকুম বন্ধুরা নিশ্চয় আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আজকে আমি সেরি বাংলাদেশ প্ল্যাটফর্মের সকল সাপোর্ট মেম্বারদের নিয়ে কিছু বলবো। যদিও সবার সম্পর্কে আমি ভালোভাবে জানি না তারপরও যতটুকু জানি ততটুকুই বলার চেষ্টা করব। প্রথমে যেটা বলে রাখি সেরি প্ল্যাটফর্মের সকল সাপোর্ট মেম্বারের ব্যবহার খুব ভালো এবং কোমলমতি। কোন প্রয়োজনের সময় সাহায্য চাইলে সাথে সাথে তারা সাহায্য করেন।
আমাদের সেরি প্লাটফর্মে মোট 13 জন সাপোর্ট মেম্বার রয়েছেন।
এ 13 জন সাপোর্ট মেম্বার এর নাম হলোঃ
১. রুবিনা আক্তার আপু
২. প্রিয়া আপু
৩. নাহিয়ান ভাই
৪. শাহরিয়ার ভাই
৫. সবুজ ভাই
৬. মামুন ভাই
৭. সোহান ভাই
৮. রাহাত ভাই
৯. আজিজ ভাই
১০.নাজমুল ভাই
১১. রাসেল ভাই
১২. রিফাত ভাই এবং
১৩. রাজা ভাই
এবার আমি আপনাদের সাথে প্রত্যেক সাপোর্ট মেম্বারের সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।
রুবিনা আক্তার আপুঃ
-----------------------------------------------------
আসলে রুবিনা আপু সম্পর্কে আমার তেমন কোন ধারণা নেই। তবে একেবারে নেই বললেও চলবে না।
যেহেতু আমি ও সেরি প্লাটফর্মের একজন কর্মঠ সদস্য ও তাই আপু সম্পর্কে কিছু পরিমাণ জানি।রবিনা আপু কারো কোন সমস্যা হলে জিজ্ঞেস করার সাথে সাথে সবার আগে উত্তর দেয়ার চেষ্টা করে। রুবিনা আপুকে আমি একটা প্রশ্ন করেছিলাম, আপুঃ আমরা যে সেরিতে কাজ করছি এখানকার ইনকাম কিভাবে দেখব। সাথে সাথে উনি আমাকে শিখিয়ে দিয়েছিলেন। মোটকথা রুবিনা আপু সব সময় সবাইকে সাহায্য করার জন্য সর্বদা প্রস্তুত থাকে। এই প্ল্যাটফর্মের সকল সদস্যদের পক্ষ থেকে আমি আপনাকে ধন্যবাদ জানাই।
প্রিয়া আপুঃ
-----------------------------
প্রিয়া আপু সেরি প্ল্যাটফর্মের সকলের জন্য সর্বদা সাহায্য করার চেষ্টা করেন। এ প্লাটফর্মে সবাই যেন নিজেদের পাওয়ার আপ করতে পারে সে লক্ষ্যে প্রিয়া আপু এয়ার্ড্রপে কাজের ব্যবস্থা করেছেন। যদি কেউ কোন কাজ বুঝতে না পারে তাহলে তাকে সরাসরি হাতে-কলমে শিখিয়ে দেন। প্রিয়া আপু একজন হিন্দু হলেও তার মধ্যে কোন প্রকার ভিন্ন ধর্মের চিহ্ন খুঁজে পাওয়া যায় না।প্রিয়া আপু বলেন ধর্ম যাই হোক সবচেয়ে বড় কথা হল আমরা মানুষ। পিয়া আপুর ধারণাটাকে আমি শ্রদ্ধা করি। এবং দোয়া করি আপনি আরো এগিয়ে যান। নিশ্চয় আপনার অনলাইন সম্পর্কে সবচেয়ে বেশি জ্ঞান। আপনি অনলাইনে অনেক বড় কিছু করতে পারবেন।
শাহরিয়ার ভাইঃ
-------------------------------------
শাহরিয়ার ভাই একজন প্রবাসী। উনি বর্তমানে মালয়েশিয়াতে অবস্থান করছে। শাহরিয়ার ভাই হিরো আলমের একজন ফ্যান। ভাই যেহেতু হিরো আলম এর ফ্যান তাই আমি ভাই এর ফ্যান হয়ে গেছি।শাহরিয়ার ভাইয়ের সাথে আমার যখন প্রথম কথা হয়েছিল তখন আমি ভাইয়ের থেকে একটা অটোগ্রাফ চেয়েছি। আমি ভাইয়াকে নিয়ে একটা পোস্ট করেছি।
ভাইয়ের সম্পর্কে এখানে যতটুকুই লিখলাম, আগের পোষ্টে ততটুকু ও লিখতে পারিনি। কিন্তু ভাইয়া আমার উপর রাগ না করে আমাকে উৎসাহ দিয়েছেন। ধন্যবাদ জানিয়েছে। ধন্যবাদ ভাই দোয়া করি আল্লাহ তাআলা আপনাকে অনেক ভাল রাখুক। আর আপনার কাছে আমার একটাই চাওয়া থাকবে অবশ্যই আপনি আমাকে একটা অটোগ্রাফ দেবেন।
সবুজ ভাইঃ
-----------------------------
এবার আমি যার কথা বলব সে হচ্ছে আমাদের সবুজ ভাই। এ প্ল্যাটফর্মের সবচেয়ে মজার মানুষ আমাদের সবুজ ভাই। সবুজ ভাই এর চেয়ে বয়সে আমি অনেক ছোট হলেও মাঝে মাঝে সবুজ ভাইকে কেন জানি আমার বন্ধু মনে হয়।আসলে সবুজ ভাই সবার সাথে খুব তাড়াতাড়ি বন্ধুত্বপূর্ণ ভাব তৈরি করে নেয়। সবুজ ভাই রংপুরে থাকেন। আসলে কোনো কারণবশত যদি আমার এই প্লাটফর্মে কাজ করা না হয় তাহলে হয়তো আমি সবুজ ভাই এবং শাহরিয়ার ভাই কে মনে রাখব। কারণ কেন জানি নাই এদের দুজনকে আমার খুব কাছের মনে হয়। কথা বলার আগ্রহ না থাকলেও সবুজ ভাইয়ের সাথে কথা না বলে থাকা যায় না।
সবুজ ভাই আমার বড় ভাই হিসেবে দোয়া করবেন আমার জন্য। আমি লেখাপড়া করছি আমি যেন ভবিষ্যতে বড় কিছু করতে পারি। এবং আমি আপনার জন্য দোয়া করি।
মামুন ভাইঃ
_________
মামুন ভাইয়ের সম্পর্কে আমার তেমন কিছু জানা নেই তবে আমি যতটুকু জানি মামুন ভাই গান খুব পছন্দ করেন। মামুন ভাই হয়তো বলতে পারেন আমি গান পছন্দ করি সেটা আপনি কিভাবে বুঝলেন। আসলে ভাই আমি আপনার দুইটা পোস্ট খুব মনোযোগ দিয়ে দেখেছি যেখানে আপনি গান গাইছে। ভবিষ্যতে মামুন ভাইয়ের সম্পর্কে আরো অনেক কিছু জানতে পারবো। দোয়া করি ভাই আপনি সবচেয়ে সেরা গায়ক হন।
রাসেল ভাইঃ
------------------------------
সেরি কমিউনিটির আরেকজন সাপোর্ট নাম্বার হলেন আমাদের রাসেল ভাই। রাসেল ভাইয়ের সম্পর্কে আমার তেমন কিছু জানা নেই।তবে ভাইয়ের সাথে অনেকটাই মজা করা হয়েছে তাই ভাইয়ের সম্পর্কে কিছু জানতে পেরেছি। আমি যতদূর জানি রাসেল ভাই বরিশালে বাস করেন। রাসেল ভাই একজন ইউটিউবার। যেহেতু রাসেল ভাই একজন ইউটিউবার তাই সবার কাছে আমার একটা অনুরোধ সবাই রাসেল ভাইয়ের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন।রাসেল ভাইয়ের জন্য দোয়া করি আপনি যেন ভবিষ্যতে একজন বড় ইউটিউবার হন।
আজিজ ভাইঃ
____________
আমাদের আজিজ ভাই যার সম্পর্কে না বললে নয়। আসলে এখানে আমি আর কারো সম্পর্কে কিছু জানি না। যাদের সম্পর্কে যা কিছু জানি সব কিছুই লেখা হয়ে গেছে। কিন্তু আজিজ ভাইয়ের একটা গুণের কথা না লিখলেই নয়। আজিজ ভাই যতগুলো মেমবার হয়েছে সবাইকে সাপোর্ট করে আজিজ ভাইয়ের এই গুনটি আমার খুব ভালো লেগেছে । দোয়া করি আজিজ ভাই আপনি এভাবে সবার পাশে থাকুন।
নাহিয়ান ভাইঃ
_____________
নাহিয়ান ভাই সম্পর্কে আমার কিছু জানা নেই তবে ভাইয়ের পরিচয় পোস্টটি থেকে আমি ভাইয়ের সম্পর্কে কিছু জানতে পেরেছি। ভাইয়া দেশের বাড়ি ময়মনসিংহ জেলায়। এবং ভাইয়া বর্তমান সময়ে গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান কলেজে লেখাপড়া করেন। দোয়া করি আপনার মনের আশা পূরণ হোক।
আমি আর কোন ভাইকে নিয়ে আলাদা ভাবে কিছু লিখতে চাই না। কারণ আমাদের এই সেরি প্লাটফর্মের
প্রত্যেকটা সাপোর্ট মেম্বারের অবদান অতুলনীয়। সকলের জন্য দোয়া রইল, এবং শুভকামনা রইল।
ধন্যবাদ সবাইকে।


অভিনন্দন! আপনার পোস্টটি সেরিবাংলাদেশের কমিউনিটি আইডি থেকে কিউরেশন করা হয়েছে। আপনি সেরি বাংলাদেশ ডিসকর্ড সার্ভারে get_upvote_serey চ্যানেলে আপনার পোস্ট লিঙ্ক জমা দিয়ে প্রতি 24 ঘন্টার মধ্যে একবার আমাদের কমিউনিটি থেকে ভোটের অনুরোধ করতে পারবেন, ধন্যবাদ।
Join sereyBangladesh Discord server:- Join Discord (https://discord.com/invite/kdatp2dX)
Join sereyBangladesh Telegram :- Join Telegram (https://t.me/SereyBangladesh)