যদিও দেখিনি আমি কক্সবাজার,
উপভোগ করেছি সৌন্দর্য তার।
বলা হয়ে থাকে কক্সবাজার বাংলাদেশের সবচেয়ে সৌন্দর্যময় দর্শনীয় স্থান। কিন্তু স্বচক্ষে কখনো কক্সবাজার দেখার সৌভাগ্য হয়নি।তবে শুধু যে কক্সবাজারে সৌন্দর্যময় হবে তা কিন্তু নয়। বন্ধুরা আজকে এমন একটা জায়গায় কথা শেয়ার করতে চলেছি, যা কক্সবাজারের চেয়ে কোন অংশে কম নয়।
বলা হয়ে থাকে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার যমুনা নদীর তীরে গড়ে উঠেছে বাংলাদেশের দ্বিতীয়তম কক্সবাজার।
বিকেলবেলা আসরের নামাজ শেষ করে বাইরে দাঁড়িয়ে আছি, ছোট ভাই এসে বললো; চলো নদীর পাড়ে যাই। আমিও রাজী হয়ে গেলাম। প্রথমে জানতাম না ওরা নদীর পাড়ে গিয়ে ছবি উঠবে। পরে যখন জানতে পারলাম আমিও ছবি ওঠার সিদ্ধান্ত নিলাম। হঠাৎ এ নজরে এলো নদীর ভিতর একটা চর উঠেছে।আসলে সেটা আগে নজর এসেছিল কিন্তু সেখানে যাওয়ার জন্য মাঝখানে পানি ছিল তাই যাওয়া হয়নি। কিন্তু আজকে সেখানে যাওয়ার জন্য কোনো পানি নেই তাই সিদ্ধান্ত নিলাম সেখানে যাব।
সেখানে যাওয়ার পর কক্সবাজারের সৌন্দর্য উপভোগ করার সৌভাগ্য হলো। বালি মাটিয়ার নদীর পানি এ যেন কক্সবাজারের সমুদ্রতীরের সৌন্দর্য। এই সৌন্দর্যময় স্মৃতিগুলো স্মরণ রাখার জন্য সেখানে কিছু ছবি উঠেছি এখন আপনাদের সাথে শেয়ার করব।
আরো একটা সুন্দর যেখানে উপভোগ করা যায়,এখান থেকে সূর্য অস্ত যাওয়ার এবং সূর্য উদিত হওয়ার দৃশ্য সম্পূর্ণটাই লক্ষ করা যায়।
এখানে উন্নত করলে ভবিষ্যতে হয়তো একসময় বাংলাদেশের দ্বিতীয় কক্সবাজার নামে পরিচিতি পাবে। সেইসাথে দর্শনীয় স্থানগুলোর মধ্যে একটি হয়ে উঠবে। পর্যটক সংখ্যা বৃদ্ধি পাবে।
ধন্যবাদ সবাইকে আমার লেখাগুলো এতক্ষণ মনোযোগ দিয়ে পড়ার জন্য।

