স্বপ্ন ছিল কবি হব, কিন্তু হতে পারিনি-
কিন্তু প্রকৃতিপ্রেমী হতে আর কোন বাধা নেই।
তাইতো প্রকৃতির সাথে একটু ভালোবাসা বিনিময় করতে প্রকৃতির কোলে ছুটে গিয়ে প্রকৃতির সাজসজ্জার রূপ দেখি আমি।
গ্রাম অঞ্চলের সৌন্দর্য হচ্ছে প্রকৃতি,আর সেই প্রকৃতিকে আলিঙ্গন করতে পারলে আরো বেশি সৌন্দর্যময় হয়ে ওঠে। যদিও লেখাপড়ার পাশাপাশি আমার সময় হয় না, তবুও চেষ্টা করি একটু প্রকৃতির রূপ বৈচিত্র দেখার এবং সেটা সবার মাঝে উপস্থাপন করার। তেমনি এক প্রকৃতির সৌন্দর্যময় আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি।
প্রকৃতির সবচেয়ে সৌন্দর্যময় স্থান হচ্ছে শীত মৌসুমে কৃষকের আবাদি জমিতে। সরিষা ফুল এ যেন একরাশ সোনা। পাশাপাশি সবুজ ধান পিকে সোনালী রং হয়ে গেছে। এ যেন সোনায় সোহাগা।
লেখাপড়ার পাশাপাশি সময় পাইনা,কিন্তু তার মধ্যে থেকেই একটু সময় বের করে গ্রামের ছোট ভাইদের কে নিয়ে চললাম প্রকৃতির সৌন্দর্য অন্বেষনে। খুঁজে পেলাম ফুলে ভর্তি সরিষা ক্ষেত। ফুলে ভর্তি সরিষা ক্ষেত দেখলে কি আর লোভ সামলানো যায়, সাথে সাথে কয়েকটা ছবি উঠিয়ে নিলাম।
হলুদ ফুল, ফুলে ফুলে মৌমাছির মধু সংগ্রহ কর আর আনন্দে মেতে আছে। মৌমাছিদের মধু সংগ্রহ করার মৌসুম এটা। মধু সংগ্রহ করার সাথে সাথে মৌমাছিরা এই উদ্ভিদেরও অনেক বড় উপকার করছে। মৌমাছিদের পায়ের সাথে ডানার সাথে ফুলের রেণু লেগে থাকে সে রেনু স্ত্রী ফুলে গিয়ে পরাগায়ন ঘটায়। যার ফলে ফসল কিংবা ফল ধরে। যাইহোক প্রকৃতির এই নীরবতার মধ্য থেকে আবার হঠাৎ করেই রঙিন হয়ে ওঠাকেই হয়তো প্রকৃতির অপরূপ সৌন্দর্য বলে।
ধন্যবাদ আপনাদেরকে আমার এই প্রকৃতিপ্রেমী মনোভাবময় মুহূর্তে আমার পাশে থাকার জন্য। সেই সাথে ধন্যবাদ আমার লেখাটি এতক্ষণ মনোযোগ দিয়ে পড়ার জন্য।

