সঙ্গ দোষে লোহা ভাসে। কথাটি আপনাদের কাছে সত্যি মনে না হলেও আমার কাছে সত্যি মনে হয়। একজন মানুষ ভালো হওয়ার জন্য সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে একজন ভালো সঙ্গী। কিছু মানুষের ক্ষেত্রে আবার ব্যাতিক্রম ঘটনাও ঘটে। কিছু মানুষ খারাপ সঙ্গে তাল মিলায় না। খারাপ সঙ্গের দিকে ভ্রুক্ষেপ করে না। কিন্তু শতকরা 90 শতাংশ মানুষ মানুষের সাথে তাল মিলিয়ে চলার চেষ্টা করে।
প্রথমত কিছু ভালো মানুষ আছে যারা কখনো অন্যের খারাপ কাজ দেখে নিজেকে তাদের মত তৈরী করে না। বরং সে মনে করে ওরা যা করছে করুক আমি আমার মতই চলবো। তারা নিজেদের পথ ভিন্ন ভাবে বেছে নেয়।
কিন্তু অনেক লোক আছে যারা বন্ধুদের অসৎ পথ দেখে সেটাকেই সঠিক পথ মনে করেন।
আবার অনেকে আছে অসৎ পথে যেতে চায় না কিন্তু তাকে অনেকবার বলার পর এক পর্যায়ে সে বাধ্য হয়ে অসৎ পথে চলে যায়।
অর্থাৎ দশচক্রে ভগবান ভূত।কাজী নজরুল ইসলামের ভাব ও কাজ প্রবন্ধটিতে দশচক্রে ভগবান ভূত কথাটি উল্লেখ রয়েছে।যেখানে এর অর্থ বুঝানো হয়েছে 10 জন লোক যখন একজন ভালো মানুষ কে কোন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে, এক পর্যায়ে সে ব্যক্তি কিন্তু তাদের সাথে যেতে বাধ্য হয়। এই সময়টাতে সে শক্তিহীন হয়ে পড়ে কারণ দশজনের শক্তির কাছে সে একজন অতি সামান্য এবং তুচ্ছ।একজন ভালো লোক যদি দশজন খারাপ লোকের সাথে মিশে তাহলে একটা সময় সে ভালো লোককে খারাপ হয়ে যাবে এটা স্বাভাবিক। পক্ষান্তরে যদি কোন খারাপ লোক কয়েকজন ভালো মানুষের সাথে মিশে তাহলে সে একটা সময় ভালোর পথে ধাবিত হবে। অর্থাৎ তার সঙ্গ সৎ তাই সেও সৎ পথে চলার চেষ্টা করবে।
আমি আগে বলেছি সঙ্গ দোষে লোহাও ভাসে । না কিন্তু স্বাভাবিকভাবেই পানিতে ডুবে যায়।কিন্তু যদি লোহার সাথে হাওয়া দিয়ে কোন কিছুকে ভাসিয়ে দেওয়া হয় তবে সে হাওয়া যুক্ত জিনিসটির কারণে লোহা কিন্তু ভাসতে থাকবে ।এখানে আমার বোঝানোর উদ্দেশ্য একটাই সেটা হচ্ছে যদি কারো বন্ধু প্রয়োজন হয় তাহলে সে বন্ধুকে যাচাই করে নাও।
বা কারো সাথে সম্পর্ক স্থাপন করতে যাচ্ছো তাদের সঙ্গ দেখে নাও।
না হয়তো একটা সময় 10 জন ব্যক্তির চক্রে পড়ে তুমিও মানুষ থেকে অমানুষ হয়ে যেতে পারো।
উদাহরণস্বরূপ নিচে একটা গল্প করা যাক।
এটা একটা বাস্তব গল্প এবং আমার স্বচক্ষে দেখা। কয়েকজন বন্ধু একসাথে ঘুরাফেরা করতো তাদের মধ্যে একজন নেশা করত। তাদের সাথে আমার বন্ধুত্ব ছিল কিন্তু তাদের এরকম অস্বাভাবিক আচরণ দেখে আমি তাদের সাথে বন্ধুত্ব ত্যাগ করি। হয়তো আমি সেজন্য এ পথে যায়নি। কিন্তু তারা আমাকে অনেকবার বলেছিল একবার নেশা করে দেখো কেমন লাগে? আমি কখনোই করিনি। আমাদের মধ্যে আরও ছিল দুজন ওরা প্রত্যেকেই এখন নেশা করে। এখান থেকে বোঝা যায় যে যদি সৎ সঙ্গী হয় তাহলে স্বর্গ বাস আর অসৎ সঙ্গে সর্বনাশ।
তাই আপনারা সৎ মানুষের সাথে বন্ধুত্ব করবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ মনোযোগ দিয়ে আমার লেখাগুলো পড়ার জন্য।।

