রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র

M
mdmukul

আসসালামুআলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহ তায়ালার অশেষ মেহেরবানীতে আমিও ভালো আছি।আজকে আমি আপনাদের সাথে যে তথ্যগুলো শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সম্পর্কে।

পারমানিক বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশ পাবনা জেলার রূপপুরে তৈরি হচ্ছে।এ প্রকল্পটি বাস্তবায়ন হলে বাংলাদেশে বিদ্যুৎ সংকট থেকে মানুষ মুক্তি পাবে।

মূলত বাংলাদেশের জনগণের সুবিধার কথা চিন্তা করে সরকার উদ্যোগটি হাতে নিয়েছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কাজ করছে রাশিয়ান একটি প্রকল্প। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের কাজ আগামী 2023 সালের মধ্যে সম্ভব হবে বলে জানিয়েছে প্রকল্প টি। তবে করোনার কারণে কাজটি যথাযথ সময়ে শেষ করা সম্ভব হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। প্রকল্পটি আশা করছে আর্থিকভাবে বা সার্বিকভাবে সাহায্য সহযোগিতা পেলে তারা যথাসময়ে মধ্যে প্রকল্পের কাজ শেষ করতে পারবে।

 বৈদ্যুতিক লাইন, খুঁটি, তার টানানো বিলম্ব হলে তাদের সময় বাড়িয়ে নিতে হবে কারণ সম্পূর্ণ কাজ না হলে এটা সরবরাহ করা সম্ভব হবে না।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেশের ইতিহাসে সর্ববৃহৎ বিদ্যুৎ কেন্দ্র হতে যাচ্ছে যেখানে এখন পর্যন্ত 1200 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা এবং কেন্দ্রে এলাকায় তা সরবরাহ করা সম্ভব হয়েছে।

এ প্রকল্পটি সম্পন্ন হচ্ছে বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের হাত ধরে যেখানে এ পর্যন্ত ব্যয় হয়েছে 10 হাজার 982 কোটি টাকা। এখানে ভারতের এক্সিম ব্যাংক কর্তৃক বহনকৃত খরচে 8হাজার 292কোটি টাকা। বাকি খরচ বহন করছে বাংলাদেশ ব্যাংক এবং ভবিষ্যতে যা খরচ হবে তার সম্পূর্ণটাই বহন করতে হবে বাংলাদেশ ব্যাংককে।

পিএসজি বীর কোন এক দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন কাজের জন্য রূপপুর এলাকায় 6 টি টাওয়ার বসাতে হবে তার মধ্যে তিনটি টাওয়ার বসানোর জায়গা দেখিয়ে দিয়েছে রূপপুর কর্তৃপক্ষ।

বাকি তিনটি টাওয়ার বসানোর জায়গার দেখানোর জন্য তাদেরকে দশবার চিঠি পাঠানো হয়েছে।

রূপপুর কেন্দ্রটি অগ্রগতি 39 শতাংশ এবং এবং এখানে দৈনিক 18 হাজার শ্রমিক কাজ করার কথা থাকলেও বর্তমানে দৈনিক হারে এখানে 25 থেকে 26 হাজার শ্রমিক কাজ করছে। প্রকল্পটির অগ্রগতির সফলতা জন্য রাশিয়ান এবং ইউরোপীয়দের অবদান রয়েছে এমনটা আশা করছেন সবাই।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদিত পারমাণবিক বর্জ ফেরত নিবে রাশিয়া ।।

এ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছিল পাকিস্তান আমলে। দেশ স্বাধীন হওয়ার পরে 50 বছরে যা সম্ভব হল। শুভকামনা রইল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে সকল কর্মকর্তাদের জন্য।

ধন্যবাদ সবাইকে আমার লেখাগুলো এতখন পড়ার জন্য।

Comments