বাংলাদেশের রাজনীতির ধারা

M
mdmukul

আসসালামুআলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভাল আছেন, আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রাজনৈতিক কিছু বিষয় নিয়ে আসলে বর্তমান সময়ে বাংলাদেশে রাজনীতিকে পুঁজি করে অসাধু লোকেরা নানা ধরনের অনৈতিক কর্মকাণ্ড করছে।

দেশের নাগরিক হিসেবে এগুলো সবার কাছে তুলে ধরা বা প্রতিহত করার চেষ্টা করা আমার কর্তব্য।

তাই ছেরি বাংলাদেশ প্ল্যাটফর্ম এর মাধ্যমে সকলের কাছে পৌঁছানোর চেষ্টা করলাম আর কি।বর্তমান সমাজে প্রচলিত একটা কথার মত হয়েছে যে একজন বিসিএস ক্যাডার কে চাকরির জন্য অশিক্ষিত একজন নেতার কাছে যেতে হয়। হ্যাঁ বন্ধুরা সঠিক কথাই বলেছি আমি বর্তমান সময়ে এমনটাই হচ্ছে।

বুয়েট বিশ্ববিদ্যালয় পুরো একজন ছাত্র যখন চাকরি খুঁজে পায়না তখন আর কি করবে তাইতো একজন অশিক্ষিত নেতার হাতে পায়ে ধরতে হয়। আসলে এসব অশিক্ষিত মূর্খ মানুষ কী বুঝবে শিক্ষার দাম। শিক্ষার মূল্য কতটুকু তারা এসব বুঝবে না একদিন দুদিন কোন রাজনীতিবিদ এর পিছনে ঘুরে তারা হয়েছে নেতা। আর একজন ছাত্র জীবনের প্রায় 25 থেকে 30 টি বছর পড়ালেখা করার পর সমাজে দাম পায় না । যোগ্যতা থাকা সত্ত্বেও তাকে অশিক্ষিত লোকের পায়ে পড়তে হয়। এটাই হলো আমাদের বাংলাদেশে,বাংলাদেশে কোন পর্যায়ে পৌঁছেছে।

বলতে পারেন আপনারা যারা যোগ্য লোক তাদেরকে যোগ্যতায় না বসিয়ে অযোগ্য লোক দিয়ে দেশ শাসিত হচ্ছে। তাহলে এত দুর্নীতি এত অন্যায় অবিচার হবে না কেন। বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ কিন্তু বর্তমান সময়ে গণতন্ত্রর নাম বলে কোন কিছু নেই। সাধারণভাবে ধরা যাক একটি নির্বাচন নিয়ে আলোচনার কথা।নির্বাচনে ভোট দেয়ার মাধ্যমে যোগ্য প্রার্থী বেছে নেওয়া কে গণতন্ত্র বলা হয় কিন্তু বাংলাদেশে গণতন্ত্রের অধিকার আজ নেই বললেই চলে। কারণ মানুষের কাছ থেকে ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে।আজ একটা দেশে সরকার প্রধানমন্ত্রী নির্বাচিত হবে সেটা সরকার নিজেই নির্ধারণ করে সাধারন জনগনকে প্রয়োজন হয় না। এমনটা হতে দেখেছি একজন মৃত মানুষের ভোট হয়ে যায় অটোমেটিক।এমনটাই বাংলাদেশের গণতন্ত্র এমনটাই বাংলাদেশের নির্বাচন অধিকার। বাংলাদেশ যার যত টাকা আছে সে ততো বড় সেটাতো ক্ষমতাবান। স্বচক্ষে দর্শন করা এটা।সমাজের মধ্যে টাকাওয়ালা ব্যক্তি কে মূল্যায়ন করা হয় কিন্তু একজন শিক্ষিত মানুষের বুদ্ধি থাকা সত্বেও তাকে শুধু অর্থ না থাকার কারণে মূল্যায়ন করা হয় না। হায়রে বাংলাদেশ আমরা আজ কোন পর্যায়ে পৌঁছেছি?চারিদিকে এত বেকারত্ব দেখলে চোখে পানি চলে আসে অনেকে বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র কর্মসংস্থান না পেয়ে বেকারত্বের কারণে আত্মহত্যা করছে।যোগ্যতা থাকা সত্ত্বেও মামা-খালু না থাকার কারণে চাকরি পাচ্ছে না কিন্তু উচ্চপদস্থ যাদের মামা খালু রয়েছে তারা ঠিকই চাকরি পাচ্ছে।

হ্যাঁ ভাই এটাই বর্তমান সময়ের অবস্থা। আমি যে এত কিছু লিখলাম কিছু মনে করবেন না আমি কোন দল করি না ভাই। কিন্তু যেটা ন্যায় যেটা সত্য সেটা তো বলতেই হবে। ধন্যবাদ সবাইকে এতটুকু পড়ার জন্য। আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ।

Comments

sereybd

অভিনন্দন! আপনার পোস্টটি সেরিবাংলাদেশের কমিউনিটি আইডি থেকে কিউরেশন করা হয়েছে। আপনি সেরি বাংলাদেশ ডিসকর্ড সার্ভারে get_upvote_serey চ্যানেলে আপনার পোস্ট লিঙ্ক জমা দিয়ে প্রতি 24 ঘন্টার মধ্যে একবার আমাদের কমিউনিটি  থেকে ভোটের অনুরোধ করতে পারবেন, ধন্যবাদ।

Join sereyBangladesh Discord server:- Join Discord (https://discord.com/invite/kdatp2dX)
Join sereyBangladesh Telegram :- Join Telegram (https://t.me/SereyBangladesh)