আমের জন্য বিখ্যাত রাজশাহী

M
mdmukul

আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, বন্ধুরা আশা করি ভালো আছো? আমিও ভালো আছি। অতিরিক্ত ব্যস্ততার কারণে ঠিকমতো এখানে সময় দিতে পারছি না। তবে মাঝে মাঝে চলে আসি কিছু তথ্য নিয়ে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব রাজশাহীর সৌন্দর্য নিয়ে।


তোমরা নিশ্চয়ই সবাই যেন রাজশাহী উত্তরাঞ্চলের প্রথম বিভাগ। রাজশাহী মূলত আমের জন্য বিখ্যাত। রাজশাহী সম্পর্কে পূর্ব থেকে জানলেও নিজের চোখে আগে দেখা হয়নি।তবে আল্লাহতালার মেহেরবানীতে বর্তমান সময়ে রাজশাহীতে অবস্থান করছি।

আমি এখন রাজশাহী জেলার পবা থানার দামকুড়া ইউনিয়নের সিতলাই গ্রামে আছি।

যেহেতু এই অঞ্চলটিতে বেশিরভাগ আমবাগান। এখানের মানুষের জীবিকা নির্বাহের প্রধান ফসল হচ্ছে আম। বছরে আমের সময়টাতে তারা প্রচুর লাভবান হয়।



রাজশাহী জেলা তে রয়েছে অনেক পুকুর এবং রাজবাড়ী।রাজবাড়ীর ছবিটা ঠিকমতো তুলতে পারিনি তবে রাজবাড়ী পুকুর এবং শান বাঁধানো ঘাট ছবি তুলতে পেরেছি।



এই এলাকাটিতে আরো একটা জিনিস লক্ষণীয় অনেকে খেজুরের গাছ রয়েছে। তবে সবচেয়ে বেশি যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে আমার। হয়তো আমের সময়টাতে এখানে আসলে আরো অনেক সৌন্দর্য উপভোগ করা যেতো।

পরবর্তী সময়ে এখানকার আরো নতুন নতুন তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করব।

ধন্যবাদ আপনাদেরকে আমার লেখাটা মনোযোগ দিয়ে পড়ার জন্য।

Comments