serey weekly photography contest-4 (সবুজ শ্যামল প্রকৃতির যেন সর্বত্রই তার সৌন্দর্য বিরাজমান করে রেখেছে)

M
mdmukul
হ্যালো বন্ধুরা, আসসালামুআলাইকুম। আশা করি সবাই ভালো আছেন? আল্লাহ তায়ালার দয়া এবং অশেষ মেহেরবানীতে আমিও ভালো আছি।
Serey weekly photography contest-3 এরপরে চলে এলো serey weekly photography contest-4 । ব্যস্ততা আর অসুস্থতার কারণে serey weekly photography contest-3 এ আমি অংশগ্রহণ করতে পারিনি। তবে এবার আমি অবশ্যই অংশগ্রহণ করব। কথা না বাড়িয়ে এবার কাজে চলে যাই। 
আমার photography তে সব সময় প্রায়ই প্রকৃতির সৌন্দর্য নিয়ে দেখানো হয়। এর মধ্যে অনেক দৃশ্য থাকে। আজকের দৃশ্যটি হচ্ছে এমন একটি গাছের যার সবুজের সৌন্দর্য আমাদের চোখে মুখরিত করে দেবে। এ যেন চোখ ধাঁধানো সৌন্দর্য।
 
উপরের ছবিটি দেখে এতক্ষণে হয়তো বুঝে গেছেন এটি কিসের গাছ। হ্যাঁ বন্ধুরা এটা আপনাদের পরিচিত পুঁইশাক গাছ। মোবাইলের ম্যাক্রো ক্যামেরা দিয়ে উঠানো হয়েছে বিধায় আপনাদের বোঝার অসুবিধা হতে পারে।
 
ফটোগ্রাফি করতে আমার ভালো লাগে তবে তেমন কোনো সৌন্দর্যময় জিনিস না পেয়ে এই শাকের গাছ বেছে নিলাম।
আরো বেশি সৌন্দর্যময় লাগছে এই গাছের বীজ গুলো। যা পাকার পর সবজি হিসেবে খাওয়া হয়। ভাগ্য খারাপ তাই বীজগুলো পাকা নেই। পাকা থাকলে আপনাদের সাথে শেয়ার করতাম।
 
যাইহোক এই বীজগুলো পাকলে অনেক সুস্বাদু হয়, যা ভেজে খাওয়া হয়। আমি জানি আমার ফটোগ্রাফি বা ফটোগ্রাফির বিষয় আপনাদের ভালো লাগবে না। কিন্তু আমার চোখে ভালো লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করেছি।
আজকের মত আমার আর লেখার ভাষা নেই, আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি।ধন্যবাদ আমার এই অগুচ্ছ লেখা এতক্ষণ কষ্ট করে পড়ার জন্য। আল্লাহাফেজ!

Comments