শীতকালীন মজার খাবার ভাপা পিঠা

M
mdmukul

ভাপা পিঠা, শীতকালের একটি ঐতিহ্যবাহী পিঠা। প্রায় সবখানেই এই সময়ে এই পিঠা দেখা যায়।


বেশিরভাগ সময় সকাল বেলা এবং সন্ধ্যার পর বাজার কিংবা রাস্তার পাশে এই পিঠা তৈরি করতে দেখা যায়। নিম্নশ্রেণির যারা লোক রয়েছে, যাদের দৈনন্দিন ইনকাম তারা এই পিঠাগুলো তৈরি করে বিক্রি করে থাকেন। এই পিঠার মজাই আলাদা। খেতে যেমন সুস্বাদু দেখতেও তেমন অসাধারণ।


ভাপা পিঠা তৈরীর উপকরণঃ

১/পানি এবং পাতিল

২/গুড়

৩/চাউলের গুড়া

পাতিল এর মধ্যে পানি গরম করে তার ওপরে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। সেই ঢাকনার উপরে কিছু ছিদ্র রাখতে হবে, যার ভিতর দিয়ে গরম ভাপ বের হয়ে আসতে পারে।


এবার পাত্রের ওপরে একটা ছোট বাটির ভিতরে চাউলের গুঁড়া এবং গুড় একত্রিত করে দিতে হবে। ধাপ এর ফলে তৈরি হবে ভাপের পিঠা। আশাকরি উপকরণ গুলো আপনারা বুঝতে পেরেছেন। আজকের মত এখানেই লেখা শেষ করছি। ধন্যবাদ আপনাকে আমার লেখা এতক্ষণ মনোযোগ দিয়ে পড়ার জন্য।

Comments