মৃত্যু ❗❗
মৃত্যু কতটা ভয়ংকর যন্ত্রণাদায়ক, সেটা একজন মৃত ব্যক্তি বলতে পারে। বলার ভাষা থাকলে মানুষ এতটা শুধরে যে তাকে চেনাও মুশকিল হয়ে যেত। একজন মৃত ব্যক্তি যতটা কষ্ট সহ্য করতে পারে তা যদি দুনিয়ায় থাকা অবস্থায় উপলব্ধি করতে পারতো, তাহলে মানুষ কখনোই অন্যায় পথে অগ্রসর হতো না। এজন্য আমাদের সবার উচিত মৃত্যুর আগে একটু চিন্তা-ভাবনা করা। চিন্তা ভাবনা করতে হবে আমি যখন মারা যাবো আমার মৃত্যুটা কি অবস্থায় হবে? আমার কবরে শাস্তি হবে নাকি শান্তি হবে। আমি কবরে একাকীত্ব বোধ করব নাকি আমার সঙ্গী হবে। এগুলো চিন্তা ভাবনা করে এখনই আমাদের উচিত নিজেদেরকে শুধরে নেওয়া। তবে মৃত্যুর আগে আমরা আখিরাতের জিনিসপত্র যোগাড় করতে পারবো। আল্লাহ তাআলা আমাকে এবং সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমিন!

