কপিরাইট মুক্ত ছবির উৎসঃ Pixabay
ডিপ্রেশন শব্দটার সাথে বেশিরভাগ যুবক শ্রেণীর মানুষ পরিচিত। ডিপ্রেশন কিভাবে মানুষকে আঘাত করতে পারে? এর বিভিন্ন কারন থাকতে পারে। বিভিন্ন চিন্তা ভাবনা বা শারীরিক অসুস্থতা থেকে এরকম হতে পারে। অনেক সময় আঘাত পেয়ে মানুষ বিষন্নতায় ভোগে। বিষন্নতার কারণে মেজাজ খিটখিটে হয়ে যায়। সবচেয়ে কাছের মানুষের কথাগুলো অনেক বেশি বিরক্তিকর লাগে। কাছের মানুষগুলোকে অসহ্য মনে হয় এবং দূরে ঠেলে দিতে ইচ্ছে করে। বিষন্নতার কারণ গুলো সেই রকম ভাবে কারো কাছে বলা ও যায় না। ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে এটা আমি বলছি। কাউকে বলতে গেলেও বিশ্বাসের অভাবের কারণে বলা হয় না। তবে এই বিষয়টা চেপে না রাখলে সলিউশন পাওয়া সম্ভব। অবশ্য আমি এখনো কাউকে বলার মত সাহস পায়নি। অথবা লজ্জার কারণে কাউকে বলিনি। সবচেয়ে ভালো বন্ধু, বিশ্বস্ত বন্ধু হলে তার কাছে এসব বিষয়গুলো শেয়ার করা যায়। তবে বিরক্তিকর মনোভাব গুলো ছেড়ে উঠতে অনেক বেশি সময়ের প্রয়োজন। আমি চেষ্টা করছি, তবে আমার এরকমটা হওয়ার মূল কারণ শারীরিকভাবে অসুস্থ। সহজে বিষন্নতা আসে না, আশেপাশের এমন কিছু মানুষ আছে যারা বিষন্নতায় যেতে বাধ্য করে। আবার এমন কিছু মানুষ আছে যারা এই সমস্যা থেকে বের হয়ে আসতে অনেক বেশি সাহায্য করে। তবে বিরক্তিকর মনোভাবকে ছেড়ে সবার মাঝে থাকতে পারলে অনেকটাই স্বস্তি পাওয়া যায়। এভাবে আমার মত সবাই চেষ্টা করুন, আশা করি আপনারা বিষন্নতা থেকে বেরিয়ে আসতে পারবেন। আজকের মত এই পর্যন্তই আবারো নিজের বাস্তব অভিজ্ঞতা নিয়ে কিছু মতামত শেয়ার করবো আপনাদের সাথে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহাফেজ!


আপনার পোস্ট @sereybd দ্বারা কিউরেট করা হয়েছে। Serey Bangladesh কমিউনিটিতে পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ
realsort-elyas দ্বারা ম্যানুয়ালি কিউরেট করা হয়েছে