আমরা বাংলা ভাষাকে ভালবাসি (পর্ব এক)

M
আসসালামুআলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন!আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি।অনেকদিন পরে একটা পোস্ট লিখতেছি। আসলে আমার দেশের বাড়ি বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ বাংলা ভাষায় কথা বলে। আমাদের এই বাংলা ভাষার জন্য আমরা ১৯৭১ সালে যুদ্ধ করেছি পাকিস্তানিদের সাথে। তাদের কাছ থেকে আমরা আমাদের বাংলা ভাষা আমরা আদায় করে নিয়েছি এবং আমাদের বাংলাদেশ এখন স্বাধীন রাষ্ট্র হিসেবে পরিচালিত হয়েছে।তো এই বাংলাদেশের বাংলা ভাষাকে আসলে আমি সত্যি খুব ভালোবাসি। আমি নিজের বাংলা ভাষায় এখানে পোস্ট করতাম তো আমি এটা বাংলা ভাষায় লিখেছি লিখে পরে ট্রান্সলেট করে ইংরেজি বানিয়েছে ।তো এই বাংলা ভাষার সাহায্যে আমি অন্যান্য ভাষা বুঝতে পারি ট্রান্সলেটর করে। আসলে নিজ নিজ দেশের ভাষায় কথা বলে নিজের মনের আবেগ প্রকাশ করা যায়। কিন্তু অন্য ভাষায় কথা বলে কোন আবেগ প্রকাশ করা যায় না। আমাদের বাংলাদেশের মানুষের কাছে আমাদের বাংলা ভাষা শেখা খুবই সহজ একটা বিষয়।

উৎস
কিন্তু বড় দুঃখের বিষয় হচ্ছে আমরা বাংলা ব্যাকরণে অনেক ভুল করি তো আমাদের বাংলা ব্যাকরণ শিক্ষা করা দরকার। তবে বাংলাদেশ ে এবং অন্যান্য দেশে যেমন সাধু, চলিত, প্রমিত ভাষা থাকে সেরকম আমাদের দেশেও সাধু ভাষা চলিত ভাষা প্রমিত ভাষা ইত্যাদি ভাষার ব্যবহার রয়েছে ।তবে সবার সাথে সুন্দরভাবে মার্জিতভাবে কথা বলার জন্য আমরা সাধু ভাষা হিসেবে ব্যবহার করে থাকি। তবে যে ব্যক্তি যে এলাকায় বাস করে সেই ব্যক্তি সেই এলাকার আঞ্চলিক ভাষায় কথা বললে মানুষ ভালো বুঝতে পারে শুধু তাদের এলাকার মানুষই। তবে আশা করি সবাই এটা স্বীকার করবেন যে সবারই আঞ্চলিক ভাষার ভিতর একটা ভালোবাসা আছে। এবং মনের আবেগ সহজে প্রকাশ করতে পারেন।

আমার পোস্টের ভিতর যদি কোন ভুল থাকে তাহলে কমেন্টে জানাইয়েন ভাই ও বোনেরা তাহলে আমি উপকৃত হব।

Comments