।। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহুদের যুদ্ধে গিয়াছেন। বকরির পাল সেখানেই রাখিয়াই নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পৌঁছিয়া গেলেন। এমন সময় কাফেরদের একটি দল আক্রমণ রত অবস্থায় আগাইয়া আসলো হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ব্যাক্তি তাদেরকে ছত্রভঙ্গ করিয়া দিবে সে জান্নাতে আমার সঙ্গী হইবে।হযরত ওহব রাঃআনহু বীরবিক্রমে তরবারি চালাতে শুরু করিলেন।এবং সকলকে হটাইয়া দিলেন। দ্বিতীয়বার আবার ঐরূপ হইল। তৃতীয়বার ও আবার য়াই তিনি তরবারি হাতে লইয়া কাফেরদের ভিড়ের মধ্যে ঢুকিয়ে গেলেন এবং শহীদ হইয়া গেলেন।হযরত সা'দ ইবনে আবী ওয়াক্কাস আনহু বলেন আমি লড়াইয়ের ময়দানে ওহাব রাঃ এর বীরত্ব ও সাহসিকতার মতো কাহাকেও দেখি নাই।তাহার শাহাদাতের পর আমি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়াছি ওহবের শিয়রে দাঁড়াইয়া বলিতেছিলেন আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হন আমি তোমার প্রতি সন্তুষ্ট আছি। অতঃপর হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে তাকে দাফন করিলেন ।যদিও এই যুদ্ধে স্বয়ং হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আহত হয়েছিলেন। হযরত ওমর রাঃ আনহু বলিতেন ওহবের আমলের উপর আমার যত ঈষ্া হইয়াছে আর-কাহারো আমলের উপর এইরুপ ঈর্ষা হয় নাই। আমার ইচ্ছা হয় তাহার মত আমলনামা লইয়া আল্লাহর দরবারে হাজির হই। ফায়দাঃ তাহার উপর ঈর্ষা হওয়ার কারণ হল তিনি জীবনকে তুচ্ছ মনে করিয়া বিশেষ কৃতিত্বের পরিচয় দিয়েছেন ।স্বয়ং হযরত ওমর রাঃআনহু ও অন্যান্য

