হযরত আসমা রাদিয়াল্লাহু আনহু এর দানশীলতা

M

হযরত আসমা রাদিয়াল্লাহু আনহা এর দানশীলতা

 

হযরত আসমা রাদিয়াল্লাহু আনহা বড় দানশীলা ছিলেন। প্রথমে তিনি যাহা কিছু খরচ করেছেন আনুমানিক হিসাব কোরিয়া খরচ করেতেন।কিন্তু যখন হুযুর সাল্লাল্লাহু সাল্লাম বললেন যে বাধিয়া বাধিয়া রাখিয়া দিবে না এবং হিসাব করিবেনা সামর্থ্য অনুযায়ী খরচ করতে থাকো। তারপর খুব খরচ করিতে লাগিলেন।তিনি আপন কন্যা দিককে এবং ঘরের অন্যান্য মহিলাদেরকে উপদেশ দিতেন যে, তোমরা আল্লাহর রাস্তায় খরচ করিতে এবং সদকা করিতে প্রয়োজনের অতিরিক্ত হওয়ার এবং বাঁচিয়া যাওয়ার অপেক্ষা করিও না ।এবং যদি প্রয়োজনের অতিরিক্ত হওয়ার অপেক্ষা করিতে থাকে তবে তা কখনো হইবার নয়,কেননা প্রয়োজন স্বয়ং বাড়িতে থাকে আর যদি সদকা করতে থাকো তবে সদকার মধ্যে খরচ করিয়া দেওয়ার কারণে ক্ষতিগ্রস্ত থাকিবে না।(তাবাকাত)

 

ফায়দাঃ এই সকল ব্যক্তির যত অভাব দরিদ্রতা ছিল ততই দান-খয়রাত এবং আল্লাহর পথে খরচ করিবার ব্যাপারে উদারতা ও প্রশস্ততা ছিল।আজকাল মুসলমানদের মধ্যে ব্যাপক ভাবে অভাব-অনটনের অভিযোগ শোনা যায়। কিন্তু এমন কোন দল কি পাওয়া যাইবে,যাহারা পেটে পাথর বাধিয়া জীবন ধারণ করে অথবা তাহাদের উপর একাধারে কয়েকদিন ক্ষুধার্ত অবস্থায় কাটিয়া যায়?

Comments