সৎ ও অসৎ কাজের আদেশ ও নিষেধ

M

তোমরা শ্রেষ্ঠ উম্মত মানুষের(মঙ্গলের)জন্য তোমাদেরকে বাহির করা হইয়াছে। তোমরা সৎকাজের আদেশ করিয়া থাকো এবং অসৎ কাজ হতে নিষেধ করিয়া থাকো এবং আল্লাহর উপর ঈমান রাখ।( সূরা আল ইমরান আয়াত 110 বয়ানুল কুরআন ও তরজমা এ আশিকি)

 

মুসলমান সর্বশ্রেষ্ঠ জাতি এবং উম্মতে মুহাম্মদী সর্ব শ্রেষ্ঠ উম্মত-এই কথা বিভিন্ন হাদিসের স্পষ্টভাবে প্রণীত হইয়াছে। কুরআন পাকের বিভিন্ন আয়াতে এই বিষয়টিকে স্পষ্টভাবে কিংবা ইঙ্গিত আকারে বর্ণনা করা হইয়াছে।

উপরোক্ত আয়াতে ও শ্রেষ্ঠ বলিয়া ঘোষণা করা হইয়াছে এবং ইঙ্গিতে ইহার কারণ উল্লেখ করা হয়েছে। অর্থাৎ তোমরা শ্রেষ্ঠ মত এজন্য যে,তোমরা আমল বিল মা'রূফ ও নাহি আনিল মুনকার অর্থাৎ সৎকাজের আদেশ ও অসৎকাজের নিষেধ করিয়া থাক। মুফাসসিরগণ লিখিয়াছেন এই আয়াত শরীফে (আমর বিল মা'রূফ ও নাহি আনিল মুনকার )কে ঈমানের পূর্বেই উল্লেখ করা হয়েছে অথচ ঈমান হইল সকল এবাদত এর মূল; ঈমান ব্যতীত কোন ভাল কাজই গ্রহণযোগ্য নয়। এর তাৎপর্য এইযে ঈমানের ব্যাপারে তো পূর্ববর্তী অন্যান্য উম্মাত ও শরিক রহিয়াছে; কিন্তু যে বৈশিষ্ট্যের কারণে উম্মতে মুহাম্মদীকে সমস্ত নবীগণ অনুসারীদের উপর শ্রেষ্ঠত্ব ও প্রাধান্য দেওয়া হইয়াছে উহাই একমাত্র (আমর বিল মা'রূফ ও নাহি আনিল মুনকার )স্বাতন্ত্র্যের বিশেষ চিহ্নসমূহ আর যেহেতু ঈমান ব্যতীত কোন নেক আমল গ্রহণযোগ্য নয় সেজন্য সাথে সাথেই সত্য উল্লেখ করিয়া দিয়াছেন। নতুবা এই আয়াতের আসল উদ্দেশ্য( আমল মারুফ ও নাহি আনিল মুনকার) বিষয়টি উল্লেখ করা, আর যেহেতু ওহাই এখানে আলোচনার বিষয় কাজেই উহাকে আগে উল্লেখ করা হইয়াছে।

 

 এই উম্মতের জন্য স্বাতন্ত্র্যের বিশেষ চিহ্ন হওয়ার অর্থ বিশেষভাবে গুরুত্ব সহকারে এই কাজ করিতে হইবে; শুধুমাত্র চলাফেরার মধ্য দিয়ে কিছু তাবলীগ করিয়া নিলে যথেষ্ট হইবে না। কেননা,এরূপ সংক্ষিপ্ত তাবলীগ পূর্ববর্তী উম্মতের মধ্যে পাওয়া যাইতো। যেমন(ফাআম্মা নাছু মা যুককিরু বিহি) ইত্যাদি আয়াতে উল্লেখ করা হয়েছে। সুতরাং বিশেষভাবে গুরুত্ব সহকারে অন্যান্য দিনী কাজের মতো স্বতন্ত্র কাজ মনে করি এই কাজে মশগুল হয় এই উম্মতের বৈশিষ্ট্য।

এই আয়াত আয়াত থেকে আমরা এই শিখলাম যে,আমরাই শেষ্ট উম্মত আমাদের বেশি থেকে বেশি দাওয়াতের মেহনত করতে হবে মানুষকে হকের দিকে ডাকতে হবে যা সৎকাজে আদেশ ও অসৎকাজের নিষেধ।

Comments

piya3
পবিত্র এবং শান্তির ধর্ম ইসলাম যেখানে বলা হয়েছে সৎ পথে চলার জন্য এবং সর্বদা সত্য কথা বলার জন্য। এবং অসৎ লোকদের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ধর্মীয় এই নীতি কথা যদি কোন ব্যক্তি অনুসরণ করে তাহলে তিনি একজন সম্পূর্ণ মানুষের পরিণত হবেন। সমগ্র দেশ এবং সমগ্র পৃথিবীর একজন আদর্শ মানুষের কাতারে তাকে দাড় করানো সম্ভব।