কিছু কথা

M
mdimran

আবদুল্লাহ আল নোমান। আমার একমাত্র ছোট বোনের একমাত্র ছেলে। জন্মের পর থেকেই সিলেট। প্রকৃতির সঙ্গে বড় হচ্ছে। মামার কাছে অনেক আবদারের পাশাপাশি একগাদা অভিযোগ ও আছে তার।

তোমার বোনকে এখান থেকে নিয়ে যাও? কারণ, মা শুধু শুধু তাকে বকে... সময় অসময় পড়তে বসায়। আবার কখনো সখনো হোস্টেলে পাঠিয়ে দেয়ার হুমকি দেয়। তাই মাকে দরকার নেই বাবার সঙ্গে দিব্যি ভালো থাকবে....

জিজ্ঞেস করি রান্নাটা কে করবে ? স্কুলে সঙ্গে যাবে কে? সহজ উত্তর ওসব সে করতে পারবে !

উৎসব- পার্বণে ওরাও বাড়ি ফেরে। প্রথম ট্রেনে ঢাকা। তারপর লঞ্চ কিংবা বাসে মির্জাগঞ্জের চৈতা। আর বাসে ফেরার সময় মাওয়া ঘাটে স্পিডবোটের সঙ্গে তার পরিচয়। এরপর থেকেই বায়না এ জলযান তার লাগবেই। কল করলেই প্রথম জিজ্ঞেসা কবে পাবে তার 

স্পিডবোট...

বড় হচ্ছে তাই আবদার ছোট হচ্ছে । এবার তার বাইসাইকেল দরকার। কমিটমেন্ট দেই পরীক্ষায় প্রথম হলে পাবে। তাইতো ঈদের ছুটিতে লেপ্টে ছিলো আমার সঙ্গে। প্রায় মনে করিয়ে দিতো মামা, সাইকেল কিন্তু লাগবেই.... 

তার সব চিন্তাই সাইকেল নিয়ে। বোনকে পিছনে বসিয়ে

রোদ্দুরভরা মাঠ পেরিয়ে স্কুলে যাবে। টাকা খরচ করে চকলেট আচার খাবে। ইচ্ছে মতো সাইকেলের ঘণ্টি বাজাবে টিং টিং টিং। তারপর লেখাপড়া, চাকরি........

তোর কাছে ভালো রেজাল্ট নয়... মানুষ হওয়াটা চাই। জানিস তো আমাদের চারপাশটা পঁচে গেছে। গন্ধ বেরুচ্ছে। লাখো এ প্লাস। নিশ্চয়ই তুই ও পাবি। তারপর বড় চাকরি বা অন্য কিছু। কিন্তু ছাত্রাবস্থায় যে বাসের কন্ট্রাক্টর তোর হাফ ভাড়া নিবে তাকে ভুলে যাস না.... যে রিকশা চালক তোকে আলতো করে তার রিকশায় ওঠায় তাকে মনে রাখিস..

শোন না, আমাদের ,শ্রেষ্ঠ সাহিত্যিক, রাজনীতিবিদ,বিজ্ঞানী, আমলা,অনেক কিছুতেই বাড়- বাড়ন্ত। কিন্তু মানুষেরই বড্ড অভাব...

তাই দ্রুত বড় হয়ে...মানুষ বড় কাঁদছে, তুই মানুষ হয়ে তাদের পাশে দাঁড়া....

 

Abdullah Al Noman. My only younger sister's only son. Sylhet since birth. Growing up with nature. Mama has a lot of whims as well as a lot of complaints.

Take your sister away from here? Because, mom just tells him ... time flies. Sometimes he threatens to send her to the hostel. So mother doesn't need to swear with father ....

I ask who will cook? Who will go to school? The simple answer is that he can do it!

They also return home during the festival. Dhaka on the first train. Then launch or bus from Mirzaganj to Chaita. And while returning by bus, he met the speedboat at Mawa Ghat. From then on, he will need the watercraft at Bayana. When you call, you will get the first question

Speedboat ...

Growing up so the whim is getting smaller. This time he needs a bicycle. If you make a commitment, you will get the first test. That's why Lepte was with me during Eid holidays. Mama would almost remind me, but I need a bicycle ....

All his thoughts are on the bicycle. Putting the sister behind

He will cross the sunny field and go to school. Spend money to eat chocolate pickle. Ting ting ting will ring the bicycle bell as desired. Then education, job ........

You don't have good results ... I want to be human. You know, all around us is rotten. The smell is coming out. Millions plus. Surely you will too. Then the big job or something. But don't forget the bus contractor who will hire you half as a student .... Remember the rickshaw driver who gently picks you up in his rickshaw ..

Don't listen to us, the best writers, politicians, scientists, bureaucrats, growing in many things. But there is a great lack of people ...

So fast growing up ... people are crying big, you become human and stand by them ....

Comments