আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। আশা করি সবাই ভাল আছেন আল্লাহর রহমতে আমিও ভাল আছি। আশা করি আপনাদের শরীর স্বাস্থ্য ভালো আছে। আমি এখন আমার জীবনের দুর্ঘটনা নিয়ে আলোচনা করব। দুর্ঘটনাটা আমার সাথে ঘটেনি ঘটেছিল একটা মানুষের সাথে। যিনি ছিলেন আমাদের গ্রামের পাশে গার্লস স্কুলের একজন শিক্ষক। আমি তখন ষষ্ঠ শ্রেণীতে পড়ি। প্রথম উচ্চ বিদ্যালয় পা রাখি। কিছুদিন ক্লাস করার পর একদিন রাস্তা দিয়ে হেটে যাচ্ছিলাম বন্ধুরা কয়েকজন মিলে। সেদিন দিনটা ছিল সোমবার।
তারপর তার জীবনে ঘটলো সেই দুঃসময়। কেউ নিজের দুঃসময় অথবা দুর্ঘটনা সম্পর্কে আজও থেকে কখনো জানতে পারেনা। এটা আল্লাহ তাআলার একটা বিধি বিধান। কার মৃত্যু কখন হয় কেউ বলতে পারে না। মানুষ জন্ম যেহেতু হয়েছে তার মৃত্যু অবশ্যই হবে এটাই নিয়তি।
সেই দিন শিক্ষক তার মটর সাইকেল নিয়ে যাচ্ছিলেন আমাদের ওই জায়গায় একটা বাজার আছে নাম সীমান্ত বাজার। কিন্তু সে হয়তো কিছু একটা বিদ্যালয়ে রেখে এসেছিলেন যার কারণে সে পিছনের দিকে না তাকিয়ে হঠাৎ করেই রাস্তার মধ্যেই মোটরসাইকেলটি ঘোরানোর চেষ্টা করে। কিন্তু দুঃখের বিষয় সে পড়ে দেখার পরও যখন মোটরসাইকেলটি ঘোড়ায় সেখানে ছিল বালি যার কারণে মোটরসাইকেলটি পিছলে পড়ে যায়। আর যে গাড়িটি আসে এই গাড়িটি শিক্ষকটির মাথার উপর দিয়ে চলে যায়। আর সেই সময় তাঁর মাথার ভেতর থেকে সবকিছু বেরিয়ে আসে এবং শিক্ষক টি সেখানেই সাথে সাথে মারা যায়। সেদিন এই দুর্ঘটনা দেখে খুব ভয় পেয়েছিলাম। এটা আমার জীবনে দেখা সবচেয়ে বড় দুর্ঘটনা। আপনাদের সামনে তুলে ধরলাম।
আমার সম্পূর্ণ লেখাটা পড়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। আপনারা সবাই ভালো থাকবেন। রাস্তা দিয়ে চলার সময় সব দিকে খেয়াল রাখবেন দুর্ঘটনা এড়িয়ে চলার চেষ্টা করবেন । কেননা একটি দুর্ঘটনা বয়ে আনে পরিবারের সারা জীবনের কান্না।

