আমার গ্রাম টা অনেক সুন্দর । অনেক ঘরবাড়ি গাছপালা নদী নালা পাখির সুমধুর কন্ঠ শুনে দিন কেটে যায়। সাধারণত গ্রাম এমনিতেই অনেক সুন্দর হয়। গ্রামের খেত অনেক সুন্দর সুজলা সফলা শস্য শ্যামলা। এমনিতেই আমাদের বাংলাদেশ সুজলা-সুফলা শস্য-শ্যামলা দেশ। আমাদের এখানে খেতে অনেক চাষাবাদ হয়। যখন চাষ করার জমি এর গাছগুলো বড় হয় তখন গ্রাম টা পুরো কাগজে আঁকা দৃশ্য এর মত দেখা যায়।
আমাদের গ্রামের পাশে দিয়ে বয়ে যাচ্ছে যমুনা নদী। সেই যমুনা নদীর ধার নদীতে গোসল করা সবকিছুই মনমুগ্ধকর। গ্রামে থাকতে সবারই ভালো লাগে কেননা গ্রামের সব লোকেরা একে অন্যের সাথে মিলেমিশে থাকে। মানুষেরা সহজ-সরল হয় তারা হয়তো সেরকম চালাক নয় কিন্তু তারা একেবারে বোকাও না। এখন আধুনিক যুগ এই যুগে বোকা লোক খুঁজে পাওয়া খুব কঠিন। গ্রামে আছে বিভিন্ন গাছের বাগান সে গাছের বাগানের ভেতর বসে ঠান্ডা বাতাস খেতে খুব মজা। আর সাথে বন্ধুবান্ধবরা থাকলে তো কথাই নেই। আমার গ্রামটা দেখতে অনেকটা কাগজে আঁকা ছবির মতই। সেখানে বড় একটা বাদ রয়েছে যেটা দেখতে অনেকটা পার্ক এর মতই।
ঈদে বা ছুটিতে বা কোন অনুষ্ঠান উপলক্ষে লোকজন বেড়াতে আসেন এ বাদে। তখন বাদটা দেখতে অনেকটা শহরের পার্কের মতই দেখায়। তখন এই বাদে লোক দিয়ে ভরপুর হয়ে যায়। সেখান থেকে যমুনা নদীর স্রোত দেখতে অনেক ভালো লাগে। খেলার জন্য মাঠে না থাকায় আমরা অনেক সুন্দর করে একটা মাঠ বানাই খেতে। সেখানে প্রতিদিন খেলাধুলা করি । আর খেলার মাঠটা যমুনা নদীর পাশেই তাই সেখানে অনেক লোক আমাদের খেলা দেখতে আসে। আমাদের গ্রামে একটা প্রাইমারি স্কুল ও একটা উচ্চ বিদ্যালয় রয়েছে। আমরা সেখানে পড়াশোনা করেছি এখন আর সেখানে নেই। আসলে গ্রামের বাড়ি দেখতে যেমন সুন্দর তেমনি সৌন্দর্যময়। কারণ গ্রামে শহরের মত এরকম শব্দ দূষণ বড় বড় গাড়ি যেগুলোর প্রচুর ধোয়া বের হয়। অর্থাৎ মানুষের জন্য খুবই ক্ষতিকর সেসব গাড়ি নেই। থাকলেও খুব কম। এই কারণে গ্রামের শব্দ দূষণ ও বায়ু দূষণ খুব কম হয় , সবাই সুস্থ থাকে।
আমার বাড়ি কার না ভালো লাগে? জীবনের সুখ টাই ধরে যাবে ছোটবেলা থেকে এই গ্রামে আমি বসবাস করেছি। এই গানটা আমার সব তাও এই গ্রাম ছেড়ে চলে আসতে হয়েছে শহরে পড়াশোনা করতে। গ্রামের জন্য খুব খারাপ লাগে মনে হয় এখনি চলে যাই গ্রামে। কিন্তু কিছু করার নাই বললেই তো আর চলে যাওয়া যায় না তাই শত কষ্ট হলেও এখানেই থাকতে হয়। আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ। ধন্যবাদ সবাইকে।


অভিনন্দন! আপনার পোস্টটি সেরিবাংলাদেশের কমিউনিটি আইডি থেকে কিউরেশন করা হয়েছে। আপনি সেরি বাংলাদেশ ডিসকর্ড সার্ভারে get_upvote_serey চ্যানেলে আপনার পোস্ট লিঙ্ক জমা দিয়ে প্রতি 24 ঘন্টার মধ্যে একবার আমাদের কমিউনিটি থেকে ভোটের অনুরোধ করতে পারবেন, ধন্যবাদ।
Join sereyBangladesh Discord server:- Join Discord (https://discord.com/invite/kdatp2dX)
Join sereyBangladesh Telegram :- Join Telegram (https://t.me/SereyBangladesh)
It is a wonderful village which is clearly seen from your photography.